জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় চলাচলের রাস্তা জোরপূর্বক দখল করে পাকা দেওয়াল নির্মাণ করায় মানববন্ধন

চুয়াডাঙ্গার সদরের ২ নং ওয়ার্ড বুজরকগড়গড়ী সুমিরদিয়া বলাকা পাড়ায় চলাচলের রাস্তা অবৈধভাবে দখলে রাখার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ রাস্তা দখলে ৪০টি পরিবার ভোগান্তির শিকার হচ্ছেন বলে দাবি করেন তারা। গতকাল শুক্রবার সকাল ১১:০০ টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে তারা এ দাবি করেন। এ সময় তারা অবিলম্বে চলাচলের রাস্তার দেওয়াল ভেঙে দিয়ে চলাচলের উন্মুক্ত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। 
‎
‎এ সময় স্থানীয় ভুক্তভোগী মোঃ রাহুল, মিনারুল, ইব্রাহিম, কালো, উজ্জল বক্তব্য রাখেন। 
‎
‎ভুক্তভোগীরা বলেন,বুজরকগড়গড়ী সুমীরদিয়া বলাকা পাড়ার, (মোঃ আব্দুল জব্বার) যাতায়াতের ২০ ফিট রাস্তার মধ্যে ৪ ফিট ৪ ইঞ্চি রাস্তার জায়গা জোরপূর্বক দখল করে পাকা দেওয়াল নির্মাণ করেছেন। আমরা ওসি স্যারের কাছে গিয়েছিলাম ওসি স্যার কোন দায়িত্ব নেই নি, আমরা পৌরসভায় গিয়েছিলাম পৌরসভা থেকে তাদেরকে ৭ দিনের সময় দিয়েছিল তারা ৭ দিনের মধ্যে পাকা দেওয়াল সরায়ে নেয়নি। পরে এই বিষয় নিয়ে পৌরসভা কোন ব্যবস্থা নেয়নি। ইউএনও স্যারের কাছে গেছিলাম ইউএনও স্যার তাদের পাকা দেওয়াল ভেঙ্গে জনসাধারণের চলাচলের রাস্তা দিতে বলায় সে উল্টো ইউএনও স্যারের বিরুদ্ধে মামলা দায়ের করে। এবং আমাদের নামে মিথ্যা মামলা করে। ভুক্তভোগীরা আরো জানান রাস্তাটি সুমীরদিয়া বলাকা পাড়ার কবরস্থানের রাস্তা। এই রাস্তা দিয়ে আগে ট্রাক ঢুকতো এখন লাশের খাটিয়াও ঢোকানো যায় না। ভুক্তভোগীরা আরো বলেন (মোঃ আব্দুল জব্বার) টাকার জোরে আমাদের ৪০ টি পরিবার দমন করে রেখেছে। তারা আরো বলেছেন তোমরা জনখাটা, তোমরা জন খেটে টাকা উপার্জন করে মামলা লরবা। আর আমার ছেলে বিদেশে থাকে তোমাদের সারা মাসের ইনকাম আর আমার ছেলের এক মাসের ইনকাম সমান। টাকার জোরে আমি জায়গা দখল করে রাখবো।
‎
‎এদিকে চলাচলের রাস্তাটি দখলমুক্ত করতে জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেও এর কোনো প্রতিকার পাচ্ছেন না তারা। তাই দ্রুত দেয়াল ভেঙে জনগণের চলাচলের রাস্তা উন্মুক্ত করে দিতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌথ বাহিনীর হাতে মাদক কারবারি পিতা-পুত্র গ্রেফতার

1

শিবচরে বিএনপি প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প

2

মৌলভীবাজারে লিটন হত্যা মামলার আসামী গ্রেফতার

3

মাট থেকে ব্যারাকে সেনাবাহিনী

4

বরিশালে বি এম কলেজে ছাএদের সাথে বাস শ্রমিকদের সংঘর্ষ আহত ৪০

5

ফুলবাড়ীতে দুর্গাপূজার মহাষষ্ঠীতে ১০টি পূজা মণ্ডপ পরিদর্শনে ব

6

কুষ্টিয়ায় বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

7

মণিরামপুরের খানপুর ইউনিয়ন যুব আন্দোলনের কমিটি গঠন

8

কেন্দ্রীয় সংসদের নির্বাচনী প্রচার-প্রচারণার

9

কাজিপুরে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

10

লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনে আপন দুই ভাই

11

রংপুরের সাবেক এমপি ডিউকের বড় ভাই লিংকন চৌধুরী বগুড়ায় গ্রেপ্ত

12

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল এক নারীর

13

মান্দায় গণভোট সফল করতে উপজেলা প্রশাসনের ব্যাপক উদ্যোগ

14

বসুন্দিয়া টিচার্স এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ৮২৯ শিক্

15

উলিপুরে ৩য় স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

16

টঙ্গীতে উদ্ধার হওয়া ব্যাগে ৮ টুকরো মরদেহ

17

দিনাজপুর সদরের প্রায় তিন শতাধিক পরিবারের পাশে জাতীয় যুব শক

18

মাদারীপুরে কুপিয়ে জাহিদ নামের এক যুবক হত্যা

19

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মুক্তিযোদ্ধা দলের দোয়া মা

20