জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চিলমারীর কিশামতবানু এলাকার ব্রীজটি এখন এলাকাবাসীর মরণ ফাঁদ

আনোয়ারুল ইসলাম জুয়েল।।
প্রায় ৪০ বছর আগের তিস্তা নদীর সংযোগ খালের উপর নির্মিত চিলমারী উপজেলার বালাবাড়ি হাট এলাকার নালার পাড়ের ব্রীজটি বর্তমানে যানবাহন চলাচলের অনুপযোগী হওয়ায় এলাকাবাসীর জন্য একটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। ব্রিজ প্রতিদিন এ অঞ্চলের প্রায় দুই লাখ লোক- জন সহ হালকা ও ভারী যানবাহনে চলাচল করে। 

এ ব্রীজটি দিয়ে প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, হাট বাজারে ব্যবসায়ীরা ও মালবাহী যানবাহন গুলো দ্রব সামগ্রী সহ ঝুঁকি নিয়ে চলাচল করছে।

জরাজীর্ণ ব্রিজটি দিয়ে পূর্ব দিকে গাবেরতল নামক স্থানে চিলমারী কুড়িগ্রাম বাইপাস সড়কে যুক্ত হয়। পশ্চিমে কুড়িগ্রাম জেলার সাথে সংযোগ সড়ক উলিপুর, বজরা, উমানন্দ, কাশিমবাজার হয়ে  চিলমারী সদরের সাথে পূনরায় সংযুক্ত হয়। প্রতিদিন শত শত যানবাহন চলাচল করলেও ব্রীজটি ঝুঁকি পূর্ণ হওয়ায় চলাচলের ক্ষেত্রে দুর্ঘটনা ও চরম ভোগান্তিতে পড়েছে চিলমারী ও উলিপুর উপজেলার চলাচলকারীরা।

ব্রীজের উপর দিয়ে প্রতিনিয়ত রিকশা, অটোরিকশা, ট্রাক্ট, পিকআপ ভ্যান চলাচলের সময় ব্রিজটি কেঁপে কেঁপে ওঠে। নীচ দিয়ে নদীর চলমান খাল হওয়ায় বর্ষা মৌসুমে পানির তীব্র স্রোতে ব্রিজটির দুপাশের মাটি সরে গেছে ও প্রটেকশন স্লাপগুলো ভেঙ্গে গিয়ে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ব্রীজের নিজের অংশ ফাটল দেখা দিয়েছে ও হেলে গেছে।

যাতায়াতকারী ও নালা পাড়ের বাসিন্দা -লুৎফর, বিপ্লব, সাজু মিয়া, জামাল উদ্দিন, সাইফুলসহ অনেকেই অভিযোগ করে বলেন, ১৯৮৬ সালে ব্রিজটি নির্মিত হলেও প্রতি বছরের বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে ১৯৮৮ সালের বন্যায় ব্রিজটি ভেঙে যাওয়ার উপক্রম হলেও সরকার দায়সারা ভাবে সংস্কার করেন।

বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হওয়া বা নির্মাণকালীন ত্রুটির কারণে প্লাস্টার, রেলিং ভেঙ্গে লোহার রড বেরিয়ে গেছে। নিয়মিত সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ব্রিজটি আরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আরো জানান, সরকারি লোকজন চার থেকে পাঁচ বছর ধরে ব্রীজে এসে মাপ নেয়, ছবি তোলে, নকশা করে চলে যায়, কাজ আর হয় না।

এ এলাকায় দুটি ইট ভাটা অবস্থান করায় ভাটার মালামাল-কয়লা, মাটি ও ইট-ট্রাক ও ট্রাক্টর দিয়ে আনা নেওয়ায় মারাত্মক ঝুঁকির মধ্যে ব্রিজটি। এলাকাবাসী ও চলাচলকারীরা কর্তৃপক্ষের নিকট বারবার যোগাযোগ করা হলেও প্রশাসনের উদাসীনতার কারণে মারাত্মক ক্ষয়-ক্ষতির সম্মুখীন হতে পারে। ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। এলাকাবাসী ও চলাচলকারীদের কাছে এ ব্রীজটি এখন মরন ফাঁদে পরিনত হয়েছে।অতি দ্রুত ব্রিজটি নির্মাণে এলাকাবাসী ও সচেতন মহল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সূদৃষ্টি  কামনা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলা-১ আসনে সহিংসতার রাজনীতি নয়, ঐক্যের ডাক আন্দালিব রহমান প

1

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা পশ্চিমের সাথী সমাবেশ

2

ময়মনসিংহে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার

3

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ বিশ্বাসযোগ্য নয়: সিআইএ

4

সংবাদ সম্মেলনে হান্নান মাসউদ মিথ্যাচার করেছেন অভিযোগ বিএনপির

5

শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী পালিত

6

ঘুষ নেওয়ার প্রমাণ মিললে চাকরি ছাড়ব: ডিসি মো. সারওয়ার

7

নওগাঁর পোরশায় জাতীয় সমবায় দিবস /২০২৫ উদযাপন

8

নির্যাতনের শিকার শিশুর খোঁজ নিলেন তারেক রহমান

9

কাপাসিয়ার বারিষাবতে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্

10

নিরাপত্তা শঙ্কায় দুপুর ২টা থেকে বন্ধ হচ্ছে ভারতীয় ভিসা সেন্ট

11

জলাতঙ্ক নির্মূলে লোহাগাড়ায় পাঁচ দিনব্যাপী কুকুর ভ্যাকসিনেশন

12

পাবনা-৩ কৃষি ,মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা বিএনপি

13

পরকীয়ার বলি

14

শ্রীমঙ্গলে ‘ইয়ামাহা চ্যাম্পিয়ন অব দ্য কার্ভস’-এর জমকালো আস

15

কিশোরগঞ্জ -১ আসনে বিএনপি মনোনীত মাজহারুল ইসলামের মনোনয়ন জমা

16

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

17

পদত্যাগ করলেন বিসিবি পরিচালক মোখলেসুর রহমান শামীম

18

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে পৃথক ৪ টি অভিযানে ১৬টি গরু জব্দ করে

19

তাড়াশে ঈদগাহ মাঠ দখল নিয়ে সংঘর্ষ

20