মোঃ মশিউর রহমান।।
দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে মোঃ সাহিদুল ইসলাম বাদলকে আহ্বায়ক এবং মোঃ নুর আলম মাসুমকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
এই কমিটি অনুমোদন করেন দিনাজপুর জেলা আহ্বায়ক মোঃ মাহফিজুল ইসলাম মাসুম, যিনি কেন্দ্রীয় কমিটির তত্ত্ব ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের জেলা পর্যায়ের নেতৃত্বে রয়েছেন।সদস্য সচিব হাজী মোঃ ইকবাল হোসেন (টারজেন) এবং যুগ্ম আহ্বায়কবৃন্দ —মোঃ নুর আলম
বরকত হোসেন মামুন
পান্না
রাসেল
জামিউল ইসলাম জামু
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কমিটির অন্যতম সদস্য সোহেল, ডা. মোঃ মশিউর রহমানসহ আরও বহু সম্মানিত অতিথি, সংগঠক ও কর্মীবৃন্দ।
নবগঠিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন নেতৃত্বের হাতে চিরিরবন্দরের ক্রীড়া ও সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল ও সমৃদ্ধ হবে।
মন্তব্য করুন