জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

চিতলমারী উপজেলায় এমপিওভুক্ত শিক্ষকদের তিন দফা দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো:মাহিদুল ইসলাম, দৈনিক জনতার খবর। 


 বাগেরহাটের চিতলমারীতে এমপিওভুক্ত শিক্ষকদের তিন দফা দাবি আদায়ের আন্দোলনকে আরও বেগবান করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎‎রোববার (১৯ অক্টোবর) সকালে উপজেলা অডিটোরিয়ামে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট, চিতলমারী’র উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
‎‎সভায় চলমান আন্দোলন পরিচালনা কমিটি গঠন, ফান্ড সংগ্রহ, ঢাকায় শিক্ষক-কর্মচারী প্রেরণ, স্থানীয় পর্যায়ে অবস্থান কর্মসূচি, অনশন ও বিক্ষোভসহ আন্দোলন জোরদারের নানা বিষয়ে আলোচনা হয়।
‎‎বক্তারা বলেন, মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধি, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং অন্যান্য দুই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তারা পর্যায়ক্রমে উপজেলার সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ঢাকায় আন্দোলনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেন। পাশাপাশি উপজেলা পর্যায়ে লাগাতার কর্মসূচি ঘোষণারও সিদ্ধান্ত হয়।
‎‎চলমান আন্দোলনকে সমন্বয় ও বেগবান করতে ‘চলমান এমপিওভুক্ত শিক্ষক আন্দোলন সমন্বয়, চিতলমারী, বাগেরহাট’ নামে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
‎‎এ কমিটির আহ্বায়ক করা হয় রহমাতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম গাজীকে, আর সদস্য সচিব নির্বাচিত হন চিতলমারী জেনারেল শিক্ষক সমিতির সভাপতি শোয়েব হোসেন গাজী।
‎‎সভায় বক্তব্য দেন উপজেলা মাদরাসা জেনারেল শিক্ষক সমিতির সভাপতি শোয়েব হোসেন গাজী, শেরে বাংলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান কাজী, সহকারী অধ্যাপক প্রদীপ মণ্ডল, চিতলমারী আলিয়া মাদরাসার সুপার মাওলানা ইদ্রিসুর রহমান, প্রধান শিক্ষক টিপু সুলতান, শৈলেন্দ্রনাথ বাড়ৈ, বিপদ ভঞ্জন মণ্ডল, সুরেশ মণ্ডল, নির্মল কুমার শিকদার, প্রভাষক বিজয়া রায় চৌধুরী, আবু শাহী, মো. আবু নাইম, রিয়াজুল ইসলাম রিয়াজসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক নেতা।
‎‎বক্তারা চলমান আন্দোলনে সকলে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় উদ্যোক্তাদের ১০ দিনব্যাপী বিসিক মেলা উদ্বোধন

1

ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে খেজুরের রস থেকে গুড় তৈরির মৌসুম

2

চুনারুঘাটে ফসলি জমির মাটি কাটার দায়ে ৩ ট্রাকটর ও (ডেকু)জব্দ

3

দোয়ারাবাজারে কুশিউড়া গ্রামের একমাত্র রাস্তাটি এখন মরণফাঁদ

4

ছাতকে বাউল শিল্পীর অকাল মৃত্যুতে শোকাহত ছাতকবাসী

5

সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে দুর্ধর্ষ আন্তঃজেলা

6

পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ সদর থানার অভিযান

7

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে শার্শায় বিক্ষোভ মিছিল

8

বিক্ষোভে ‘হাজারো হত্যার’ পেছনে যুক্তরাষ্ট্র জড়িত : খামেনি

9

বগুড়ার শিবগঞ্জে সেনাবাহিনীর অভিযানে নকল সিগারেট তৈরির কারখান

10

সিলেটের নতুন এসপি: আমাদের বড় দুটি চ্যালেঞ্জ সাইবার অপরাধ ও ক

11

সাপাহারে রাস্তার পাশে এক বছর ধরে পড়ে আছে মানসিক ভারসাম্যহী অ

12

অপরাধ কার্যক্রম রোধে তথ্য দিয়ে পুলিশকে সহয়তার করার আহ্বান কে

13

কলম্বোতে ব্রুক ঝড়, সিরিজ জিতল ইংল্যান্ড

14

চাঁপাইনবাবগঞ্জে ১২ গ্রাম হেরোইন সহ একজন মাদক ব্যবসায়ী আটক

15

চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক র

16

নরসিংদীর শিবপুরে অস্ত্র ও মাদক জব্দ, ৭ জন গ্রেপ্তার

17

নেপালে তরুণ উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেলেন বাংলাদেশের জামশে

18

বাবুগঞ্জে ধুমকেতু ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

19

সিরাজগঞ্জে পারিবারিক বিরোধ নিয়ে সালিসে সংঘর্ষ, শ্বশুর নিহত

20