জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চার মাস পর চাল আমদানি শুরু, মাত্র এক সপ্তাহেই ১,৭৮৫ টন ঢুকল দেশে

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল: 

 ভারত থেকে প্রতিদিনই ট্রাকে ট্রাকে চাল আসছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে। মাত্র সাত দিনে (২১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর) এই বন্দর দিয়ে ৫১টি ট্রাকে মোট ১,৭৮৫ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। সরকারের ইতিবাচক সিদ্ধান্তের ফলে বাজারে সরবরাহ বাড়ায় ভোক্তারা কেজিপ্রতি অন্তত ৫-৬ টাকা কম দামে চাল কিনতে পারছেন।

আমদানিকারকরা জানান, সরকারের আহ্বানে সাড়া দিয়েই তাঁরা আমদানি অব্যাহত রেখেছেন। যদিও ভারতের বাজারে আগাম দাম বৃদ্ধির কারণে তেমন লাভ হচ্ছে না।

বেনাপোল বাজার ঘুরে দেখা গেছে, সম্প্রতি চালের দামে কিছুটা স্বস্তি এসেছে। সম্পা কাটারী চাল কেজিতে ৭২ টাকা থেকে কমে বিক্রি হচ্ছে ৬৭-৬৮ টাকায়, স্বর্ণা ৫৫ থেকে নেমে এসেছে ৫২ টাকায়, আর আঠাশ বিক্রি হচ্ছে ৫৩ টাকায়। দিনমজুর শ্রেণির ক্রেতারা বলছেন, ভারত থেকে চাল আসায় দাম কমেছে, আরও কমার আশা করছি।

বেনাপোল বন্দর সূত্রে জানা যায়, গেল এক মাস আগে ইরি-বোরো মৌসুম শেষ হলেও বাজারে হঠাৎ দাম বেড়ে যাওয়ায় সরকার আমদানির সিদ্ধান্ত নেয়। গত ১২ আগস্ট থেকে আমদানির অনুমতি দেওয়া হয়, এরপর থেকেই ভারতীয় চাল আসতে শুরু করে।

আমদানিকারক আব্দুস সামাদ, স্বত্বাধিকারী গনি এন্টারপ্রাইজ, বলেন, ভারত থেকে চাল আসায় পাইকারি ও খুচরা বাজারে দাম কমেছে। এ ধারা অব্যাহত থাকলে আরও দাম কমবে। আরেক আমদানিকারক শামীম আহমেদ জানান, লাভ না হলেও বাজার স্বাভাবিক রাখতে তাঁরা আমদানি চালিয়ে যাচ্ছেন।

বেনাপোল বাজারের খুচরা বিক্রেতা হাফিজুর রহমান বলেন, গত ১০-১২ দিন আগে যে চাল ৭২ টাকায় বিক্রি হয়েছে, এখন সেটাই ৬৭-৬৮ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতারা কিছুটা স্বস্তি পেয়েছেন।

বন্দর পরিচালক শামীম হোসেন জানান, সাত দিনে মোট ১,৭৮৫ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। এর মধ্যে ২১ আগস্ট ৯ ট্রাকে ৩১৫ মেট্রিক টন, ২৪ আগস্ট ৬ ট্রাকে ২১০ মেট্রিক টন, ২৭ আগস্ট ১২ ট্রাকে ৪২০ মেট্রিক টন, ২৮ আগস্ট ৩ ট্রাকে ১০৫ মেট্রিক টন, ৩০ আগস্ট ৬ ট্রাকে ২১০ মেট্রিক টন, ৩১ আগস্ট ৬ ট্রাকে ২১০ মেট্রিক টন এবং ১ সেপ্টেম্বর ৯ ট্রাকে ৩১৫ মেট্রিক টন চাল আমদানি হয়।

কাস্টমস সূত্রে জানা যায়, আগের ৬৩ দশমিক ৫০ শতাংশ শুল্ক কমিয়ে এখন মাত্র ২ শতাংশ এআইটি ডিউটি নির্ধারণ করায় বিপুল পরিমাণ চাল আসছে দেশে। ফলে একদিকে যেমন রাজস্ব আদায় হচ্ছে, অন্যদিকে বাজারে স্বস্তি পাচ্ছেন ক্রেতারা।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, চার মাস বন্ধ থাকার পর চাল আমদানি শুরু হওয়ায় বন্দরে আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাঁতভাঙ্গা কবির নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

1

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত জুটের গুদাম ও প্লাস্টিক কারখানা

2

বরিশালে শোকাহত পরিবারের পাশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ

3

নোয়াখালীতে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যানকে অপসারণ

4

টেপ বল বিপিএল টুর্নামেন্টের ফাইনালে বিজয় খুলনা টাইগার্স

5

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিশেষ পরিকল্পনা বিএনপির

6

উচ্চ ফলোন বিষয়োক কৃষি প্রশিক্ষণ

7

কোম্পানীগঞ্জের নভাগী অবৈধ বালু পাথর বাহী ট্র্যাক্টরের তাণ্ডব

8

ক্যান্সার আক্রান্ত অবুঝ শিশু আরাফাতকে বাঁচাতে এগিয়ে আসুন-সাহ

9

মাগুরায় বড় সড়ক দূর্ঘটনার হাত থেকে বেচে গেলো ছাএ-ছাএীরা

10

চাটমোহর–কাছিকাটা সড়ক বেহাল দশায় জনদুর্ভোগ চরমে

11

কর্মক্ষেত্রে নারী নিরাপত্তাহীনতা

12

গলাচিপায় জৌনপুরী খানকা মাঠে বিশাল আলোচনা সভা ও র‍্যালি ঐক্য

13

সারা দেশের মত সরাইলে ও পালিত হয়েছে আন্তর্জাতিক দূর্নীতি বির

14

আমি কীভাবে ‘ভাই ব্যবসা’ করলাম? প্রশ্ন মীর স্নিগ্ধের

15

দূর্গাহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ে সুধি সমাবেশ অনুষ্ঠিত

16

সিরাজগঞ্জ-৩ আসনে ১০ দলীয় প্রার্থীর জন্য মনোনয়ন প্রত্যাহার কর

17

কটিয়াদীতে প্রধান নির্বাচনী অফিস উদ্ভোদন

18

২শ বছরের ঐতিহ্য হারাতে বসেছে ঠাকুর মান্দার রাজখাড়া কালি মন্দ

19

ঝিনাইদহ কালীগঞ্জে বাবার সাথে অভিমানে কিশোরের আত্মহত্যা

20