জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চান্দিনায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি

নূর মোহাম্মদ শ্রাবণ।

কুমিল্লার চান্দিনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার  বিকেলে চান্দিনা উপজেলার বাড়েরা  ইউনিয়নের ১নং, ২নং এবং লোনাকান্দা গ্রাম প্রদক্ষিণ হয়ে শেষ করেন দোবাড়িয়া গ্রামে, গ্রামজুড়ে এ কর্মসূচি পরিচালিত হয়।
এ কার্যক্রমে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন। তিনি গ্রামটির বিভিন্ন পাড়া-মহল্লা, দোকানপাট, পথচারীসহ ঘরোয়া পরিবেশে নারীদের হাতেও লিফলেট তুলে দেন। লিফলেট গ্রহণের সময় স্থানীয়রা ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন।এ সময় আতিকুল আলম শাওন বলেন, “৩১ দফা হচ্ছে জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের একটি সুস্পষ্ট রূপরেখা। মানুষের ন্যায়–অধিকার প্রতিষ্ঠায় এই দফাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, এবং  সাবেক চেয়ারম্যান মো: মফিজুল ইসলাম ভুইয়্যা, উপজেলা বিএনপির  সাধারণ সম্পাদক কাজী আরশাদ, এবং সাবেক উপজেলা যুবদল আহ্বায়ক মাওলানা আবুল খায়ের,চান্দিনা যুবদল নেতা ফরহাদ করিম, উপজেলা ও পৌরসভার স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদল ও  বাড়েরা ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ মতিন মেম্বার সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন মেম্বারসহ  ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।কর্মসূচি চলাকালে এলাকায় উল্লেখযোগ্য জনসমাগম দেখা যায়। সাধারণ মানুষ উৎসাহের সঙ্গে লিফলেট গ্রহণ করেন এবং অনেকেই ৩১ দফার মূল বিষয়বস্তু সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন।নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ এবং স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনে পুরো লিফলেট বিতরণ কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ যুবক নি*হ*ত

1

উচ্চ ফলোন বিষয়োক কৃষি প্রশিক্ষণ

2

চানখাঁরপুল হত্যাকাণ্ডে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ

3

গোপনে অভিভাবক প্রতিনিধি নির্বাচনের প্রতিবাদে মাদ্রাসার অভিভা

4

চট্টগ্রাম শহরের যোগাযোগ ব্যবস্থাকে নতুন আঙ্গিকে সাজানো হবে.

5

মফস্বলে সাংবাদিকতায় বাড়ছে জটিলতা বিভাজন আর দলাদলি

6

পার্বতীপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফি

7

নড়াইল-লোহাগড়ার মানুষের সেবক হতে চাই

8

সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী সারোয়া

9

স্বপ্নপূরণ ফাউন্ডেশনের আশ্রয়ন প্রকল্প থেকে চৌদ্দগ্রামে অসহ

10

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদলের ২ ন

11

জাতীয় দৈনিক সংগ্রামের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরপুর

12

খালেদা জিয়ার আত্মার মাগফেরাতের জন্য দোয়া

13

ঢাকা–বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ

14

দুটি চোরাই মোটরসাইকেল ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ ২৭ মামল

15

হাজারো নেতাকর্মীর বর্ণাঢ্য র‌্যালিতে যথাযোগ্য মর্যাদায় পালিত

16

চাঁপাইনবাবগঞ্জে ১০ম গ্রেডের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার

17

মতলব গজারিয়া সংযোগ সেতু পরিদর্শনে সেতু মন্ত্রণালয়ের সচিব দ্র

18

বেলকুচিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

19

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের গ

20