Mst: Meherun Nesa
প্রকাশঃ 29-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জে মায়ের শাসনের মার ধরে সন্তানের মৃত্যু

গোলাম জাকারিয়া 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শাসনের জন্য মায়ের মারধরে আশিক আলী নামে ১১ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মোবারকপুর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃতের পরিবার, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত আসিক আলী গঙ্গারামপুরের সুমন আলীর ছেলে

স্থানীয়রা জানান, সকালে শাসন করতে গিয়ে মারধর করেন তার মা আলেয়া বেগম। এর পরপরই মারা যায় আশিক। সন্তানের এমন মৃত্যুতে হতভম্ব ও কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে যান আলেয়া বেগম। পরে তার কান্না আর আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। 

আলেয়া বেগম সাংবাদিকদের জানান, অন্যের বাড়িতে কাজ করে সন্তানদের লালন-পালন করেন তিনি। দুই সন্তান তার, দুজনই তার কাছে অত্যন্ত প্রিয়। কিন্তু শাসনের মারধরে সন্তানের এমন মৃত্যু হবে তা ভাবতে পারেন নি। তিনি বলেন, ছেলে অসুস্থ্য ছিলো। শারীরিকভাবে দুর্বলও ছিলো।  

মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহামুদুল হক হায়দারী বলেন, ঘটনাটি একেবারেই অনাকাঙ্ক্ষিত এবং অসাবধানতাবশত হয়েছে। আলেয়া বেগম শাসন করতে গিয়ে মারধর করেছিলেন। এতেই আশিক মারা যায়। তিনি বলেন, নিম্নবিত্ত পরিবারে সন্তানদের দুবেলা খাবার জোগাড় করতে গিয়ে আলেয়াকে মানুষের বাড়িতে কাজ করতে হয়। নিজের কষ্ট তুচ্ছ করেও তিনি সন্তানদের মুখে খাবার তুলে দিতেন। 

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম শাকিল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহে উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনাটি অসাবধানতাবশত ঘটে গেছে বলেই মনে হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাদুল্লাপুরে গণঅধিকার পরিষদের কমিটির অনুমোদন

1

রাজু ভাস্কর্যে মধ্যরাতে আমরণ অনশনে গণতান্ত্রিক ছাত্রসংসদের ১

2

দেশে একপক্ষীয় নির্বাচনের আশঙ্কা তৈরি হয়েছে: চরমোনাই পীর

3

দিনাজপুরে জেল সুপার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

4

গণভোটের সচেতনতায় ময়মনসিংহ সদরের পথে-প্রান্তরে ইউএনও হ্যাপী

5

নান্দাইলে পায়ে শিকল বাধা অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার

6

কালাইয়ে অধ্যক্ষ আমিনুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

7

শীত নিয়ে সারাদেশে দুঃসংবাদ

8

ধাপেরহাট বাজার বনিক সমিতির অফিস উদ্বোধন

9

সাংবাদিকতা কোনো দলীয় ব্যানারের পরিচয়ে নয়, সাংবাদিকতা হবে জাত

10

কোনাখালীতে সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার আটক

11

ময়মনসিংহে ভূমি অফিসার্স কল্যাণ সমিতি এর অভিষেক ও সাংস্কৃতিক

12

জব্বারের বলীখেলার ১১৬তম আসর ২৫ এপ্রিল

13

গজনী অবকাশ কেন্দ্রে নবনির্মিত জিপ লাইন শুভ উদ্বোধন

14

ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সাথে ব্যারিস্টার রুমিন ফারহানা

15

কৃষিজমি রক্ষায় অভিযান

16

গোয়ালন্দে অন্যর জমি দখল করে বিক্রয় অভিযোগে সংবাদ সম্মেলন

17

ঠাকুরগাঁওয়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীত

18

পোস্টাল ব্যালটের নকশায় পরিবর্তনের সিদ্ধান্ত ইসির

19

হলুদ ফুলের রাজ্যে কৃষকের সপ্ন

20