জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের হাতে আটক এক বাংলাদেশির মৃত্যুর অভিযোগ

মোহাঃ হারুন অর রশিদ
 চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে
ভারতে প্রবেশের পর বিএসএফের হাতে আটক রবিউল ইসলাম নামে এক বাংলাদেশির মৃত্যুর
অভিযোগ পাওয়া গেছে। তবে কিভাবে সে মারা গেছে এ বিষয়ে পরিবার ও বিজিবির পক্ষ থেকে
আনুষ্ঠানিক কোন তথ্য পাওয়া যায়নি। এঘটনায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
পতাকা বৈঠকে বিএসএফ জানিয়েছে অসুস্থতাজনিত কারনে তার মৃত্যু হয়েছে।  স্থানীয়রা বলছেন
বিএসএফের হাতে আটকের পর তাদের নির্যাতনেই মারা গেছে রবিউল। নিহত রবিউল ইসলাম (৩৫)
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের নিজাম উদ্দিনের
ছেলে। বিজিবি, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার ভোররাত আনুমানিক
রাত সাড়ে ৪টার দিকে আর্ন্তজাতিক সীমান্ত পিলার ১৯/৭ এস এলাকা দিয়ে তিনজন বাংলাদেশি গরু
চোরাচালানের উদ্দেশ্যে ভারতের মুর্শিদাবাদ জেলার নুরপুর এলাকায় প্রবেশ করে। এ সময়
রঘুনাথগঞ্জ থানা এলাকার বিএসএফের পাতলা টোলা সাব-ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করলে
অন্যারা পালাতে সক্ষম হলেও রবিউল বিএসএফের হাতে ধরা পড়ে।আটকের পর আজ সকালে তার
মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ে। তবে বিকেলে বিজিবির কাছে অভিযোগ দেয় রবিউলের পরিবারের।
এ বিষয়ে নারায়ণপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রমজান আলী বলেন, ভোর রাতে
তিনজন মিলে গরু আনতে ভারতে যায়। পরে জানতে পারি রবিউল ইসলামকে বিএসএফ ধরে নিয়ে গেছে।
এরপর বিভিন্ন মাধ্যমে তার মৃত্যুর খবর পাই। তবে তিনি দাবি করেন আটকের পর নির্যাতনে তার
মৃত্যু হয়েছে।এ বিষয়ে ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল কাজী মোস্তাফিজুর রহমান জানান,
পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর বিএসএফের কাছে জানতে চেয়ে সন্ধ্যা ৬টায় পতাকা
বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিএসএফ জানিয়েছে, খালি গায়ে ও হ্যাফ প্যান্ট পরা অবস্থায়
রবিউলকে আটক করা হয়। এ সময় তার পুরো শরীর পানিতে ভেজা ছিলো। পরে ক্যাম্পে নেওয়ার পর
তাকে জামা-কাপড় দেয়া হলেও তার শরীরে খিচুনি দেখা দেয়। এ সময় তাকে হাসপাতালে নেয়া হলে তার
মৃত্যু হয়। বিএসএফ জানিয়েছে আগামীকাল সোমবার তার মৃতদেহ হস্তান্তর করা হবে। বিএসএফের
দেয়া তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারনে তার মৃত্যু হয়েছে। তবে লাশ ফেরত
পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে এই মৃত্যুর পেছনে অন্য কোন কারণ রয়েছে কিনা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া বন বিভাগের অবৈধ দখলের

1

নাসিরনগরে প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের পাঠাগার উদ্বোধন

2

সাংবাদিক আবদুল কাদিরের জানাজা ও দাফন সম্পন্ন

3

কেশবপুরে টেন্ডার ছাড়াই ভূমি অফিসের গাছ কর্তন

4

সাইলী হইতে দোতারা ব্রিজ পর্যন্ত রাস্তায় গর্তের কারণে চলাচল স

5

মুরাদনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা

6

ঝিনাইদহে বিয়ে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষ

7

মাদারীপুরে কাভার্ড ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে উঠে প্রাণ

8

আমাদের আরো সচেতন হওয়া প্রয়োজন

9

সাবেক প্রেমিকাকে অপহরণ ও ধর্ষণ

10

দিনাজপুরে সড়ক দখলমুক্ত অভিযানে প্রশাসনের কঠোর অবস্থান

11

কালিগঞ্জে ৪ ইউনিয়ন নিয়ে সামাজিক সম্প্রীতি ও দ্বন্দ্ব প্রতি

12

পরকীয়া সুনিশ্চিত নিরাপত্তাশীল বাসায়

13

যুব উন্নয়ন ক্রেডিট ইউনিয়নে নতুন নেতৃত্বের শপথ ও প্রথম সভা অন

14

টাংগাইলের নাগরপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের পরিচিতি সভ

15

Re: মানিকগঞ্জ–৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থী পরিবর্তনের জোর দাব

16

দশমিনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের রিকশা ও অটো শ্রমিক সমাবেশ অ

17

দিনাজপুরে মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ

18

কুয়েত ঢাকা রুট থেকে উধাও জাতীয় পতাকাবাহী বিমান সিডিউল

19

টবগী ইউনিয়নে মহিলা দলের নির্বাচন প্রচারণা

20