জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে নতুন এসপি গৌতম কুমার বিশ্বাস

মোঃ গোলাম জাকারিয়া

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারকে লটারির মাধ্যমে বদলি করা হয়েছে। এতে চাঁপাইনবাবগঞ্জের নতুন এসপি হিসেবে নিয়োগ পেয়েছেন গৌতম কুমার বিশ্বাস। তিনি এর আগে ডিএমপির মিরপুর ট্রাফিক বিভাগের ডিসি ছিলেন।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, আদেশটি সঙ্গে সঙ্গে কার্যকর হবে।

এর আগে সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় লটারি করা হয়। লটারির সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আইজিপি ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রতিনিধিরাও।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, এবার এসপি নিয়োগে বিশেষ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। আগে যারা এসপি ছিলেন, তাঁদের তালিকা থেকে বাদ দেওয়া হয়।

পরে পুলিশ ক্যাডারের ২৫, ২৭ ও ২৮তম ব্যাচ থেকে যাচাই বাছাই করে একটি ফিট লিস্ট তৈরি করা হয়। সেই তালিকা থেকেই ম্যানুয়াল লটারির মাধ্যমে ৬৪ জেলার জন্য ৬৪ জন কর্মকর্তাকে বেছে নেওয়া হয়।

জাতীয় নির্বাচন সামনে রেখে মাঠপর্যায়ের পুলিশের দায়িত্ব বণ্টন ও বদলি পদায়ন নিয়ে গত শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুই ঘণ্টার বৈঠক হয়।

সেই আলোচনার ধারাবাহিকতায় লটারির মাধ্যমে জেলা ওয়ারি এসপি চূড়ান্ত করা হয়েছে। এ কারণে সম্প্রতি ছয় জেলায় দেওয়া নতুন এসপি নিয়োগও স্থগিত ছিল।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূবালী ব্যাংকের ২৫৯তম উপশাখার শুভ উদ্বোধন

1

বরিশালে র‍্যাবের অভিযানে স্বর্ণ লুটের মূলহোতা গ্রেপ্তার

2

ঝিনাইদহে কৃষকের ছদ্ম বেশে দু’ডাকাত আটক

3

সবাইকে কাঁদিয়ে, না ফেরার দেশে নাসিম আকন

4

গ্যাস চাই প্রতিশ্রুতি ভঙ্গ হওয়ায় আবারও উত্তপ্ত দনিয়া কলেজ র

5

উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মমদুদ

6

গজারিয়ায় কোস্টগার্ডের অভিযানে ৩ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ

7

মান্দায় ধানের শীষে ভোট চাইলেন ডাক্তার টিপু

8

মনোহরদীতে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ

9

দ্রুত সময়ের মধ্যে নবম পে স্কেলের গেজেট না হলে কঠোর কর্মসূচির

10

ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা-আখাউড়ার মনোনয়ন নিয়ে তৃণমূলের ক্ষো

11

পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারতের গোলামী করার জন

12

বান্দরবানের, আলীকদমে তিন ইটভাটায় মোট ৯ লাখ জরিমানা

13

নির্বাচিত হলে ত্রিশালকে আধুনিক ও উন্নত জনপদে রূপান্তরের অঙ্গ

14

ঈশ্বরদীতে মোটরসাইকেল–ভুটভুটি সংঘর্ষে ইপিজেড শ্রমিক নিহত, আহত

15

দিনাজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

16

অসহায় এসএসসি পরীক্ষার্থীর পাশে দাঁড়ালো "হৃদয়ে মঠবাড়ীয়া ফাউন

17

‎বেগম জিয়া রাজনীতিতে কখনো প্রতিহিংসার চর্চা করেননি -- ড. জিয়

18

রাজশাহী _১ আসনের জামায়াত প্রার্থী মনোনয়নপত্র জমা

19

কবরে বস্তাবন্দি ব্যাগে মিলল একনলা বন্দুক-পাইপগান

20