জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে দাঁড়ি পাল্লার অফিসে হামলা ও ভাংচুরের অভিযোগ

মোঃ গোলাম জাকারিয়া 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে দাড়ি পাল্লার নির্বাচনী অফিসে হামলা ও ভাংচুরের অভিযোগ করা হয়েছে।

এ হামলা ও ভাংচুরের ঘটনায় জামায়াতের নির্বাচনী প্রতিপক্ষ বিএনপির স্থানীয় নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ করা হয়েছে।

শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহিদুর ও সাধারণ সম্পাদক মাসিরের নেতৃত্বে নির্বাচনী অফিসে অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।ওই সময় শিবগঞ্জ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী জনসভা আয়োজনের প্রস্তুতি চলছিল।

বিনোদপুর ইউনিয়ন জামায়াতের আমীর মো. রেজাউল করিম অভিযোগ করে বলেন, ৪০–৫০ জন সন্ত্রাসী নিয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি মাহিদুর ও সেক্রেটারি মাসির পথসভা শুরুর ঠিক আগমুহূর্তে হামলা চালান।

এ সময় দাড়িপাল্লার নির্বাচনী অফিস ভাঙচুর করা হয় এবং তাদের কয়েকজন কর্মী আহত হন।

ঘটনার পর ড. কেরামত আলী নির্বাচনী জনসভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে ধৈর্য্য ধারণ করে ব্যালটে দাড়িপাল্লার বিজয়ের মাধ্যমে সন্ত্রাস প্রতিহত করার আহ্বান জানান। তিনি শান্তিপূর্ণভাবে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলেন এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের শীষ নির্বাচিত হলে গণতন্ত্রের যাত্রা শুরু হবে: তারেক রহ

1

প্রায় ১৪ হাজার কেজি পাম তেল আত্বসাতের অভিযোগ পুলিশের উপর

2

সিলেট ব্যাটালিয়নের অভিযানে ১ কোটি ১৭ লাখ টাকার চোরাচালানী মা

3

শেরপুরে ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন গ্রেফতার

4

নাসিরনগরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে এক বছর যাবৎ চিকিৎসক শূন্

5

জননেতা সেলিম রেজার জন্মদিন উপলক্ষে চরাঞ্চলে শীতবস্ত্র বিতরণ

6

জামালপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত

7

ভোলা প্রেসক্লাব হবে সাংবাদিকদের কোনো রাজনৈতিক দলের নয়

8

মাদারীপুরের কালকিনি হানাদার মুক্ত দিবস আজ

9

অশ্রুসিক্ত আবেগে প্রিয় শিক্ষক রাজকুমার দাসকে ঘিরে শেষ অধিবে

10

ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দিতে চেম্বার আদালতের ন

11

মেহেরপুর মুজিবনগরে যৌথবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্রসহ ইউনিয়ন

12

রাজবাড়ী রেড ক্রিসেন্ট সোসাইটি নির্বাচন

13

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতম

14

সাবেক প্রেমিকাকে অপহরণ ও ধর্ষণ

15

ময়মনসিংহ-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দি

16

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

17

‎ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড থেকে আশুগঞ্জ পর্যন্ত তীব্র যানজট

18

‎নোয়াখালীতে দুজন মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় নিহত

19

মাগুরা জেলা মহম্মদপুর উপজেলায় ভোক্তা অধিদপ্তরের অভিযান

20