জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে অন্ধকল্যাণ সমিতির রজতজয়ন্তী উদযাপন

মোঃ গোলাম জাকারিয়া

বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ শাখার রজতজয়ন্তী উৎসব উদযাপিত হয়েছে। শনিবার শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানান আয়োজনে এই রজতজয়ন্তী উদযাপন করা হয়।

সকাল ১০টায় জেলাশহরের বালিগ্রামে সমিতির কার্যালয় চত্বরে জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় ও সমিতির পতাকা উত্তোলন করা হয়। এরপর বেলুন উড্ডয়ন করা হয়।
পরে বর্ণাঢ্য শোভাযাত্রাটি সমিতি চত্বর থেকে শুরু হয়ে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শান্তিমোড় প্রদক্ষিণ করে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সমিতির জেলা শাখার চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুব আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব শাব্বীর আহমদ, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক এমপি মো. লতিফুর রহমান, সমিতির ভাইস চেয়ারম্যান প্রকৌশলী সাদিকুল ইসলাম, উদ্যাপন কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মুকুল। সূচনা বক্তব্য দেন— সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে ৫০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

1

নেত্রকোনার বারহাট্টায় মাদক ও জুয়ার বিরুদ্ধে বক্তব্য দেওয়ায়

2

সিনেমার মতো ভিডিও কয়েক সেকেন্ডেই তৈরি করে দিচ্ছে এই অ্যাপ

3

সে বোঝা নয়, সে আমার ভাই! ​কলমে- ইরি অতনু

4

ভাঙ্গুড়ায় নাজিম উদ্দিন মেমোরিয়াল ক্লিনিকে দুই শিশু মৃত্যু

5

সাপের দখলে মেঘনা সাব-রেজিস্ট্রার অফিস

6

রমজানে পণ্যের দাম পর্যালোচনায় সভা ডেকেছে সরকার

7

সিলেটের পর এবার চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনেও প্রার্থী পরিবর

8

চট্টগ্রাম বন্দরের উদ্ভুত পরিস্থিতিতে চট্টগ্রাম মহানগরী জামায়

9

নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের মনোনয়ন নিলেন মাসুদুজ্জামান

10

দিনাজপুর ৫ আসনে তালা মার্কায় ভোট চেয়ে স্বতন্ত্র প্রার্থী এ

11

১৪ই ডিসেম্বর কলমে

12

আশাশুনিতে জেলা প্রশাসকের নারী সমাবেশে বক্তব্য ও বিনোদন কেন্দ

13

আমি এমপি হলে সাতক্ষীরা–দেবহাটার প্রতিটি মানুষই এমপি হবে: লাঙ

14

নবাবগঞ্জে কনকনে শীত, জনজীবন স্থবির

15

৩১ দফা বাস্তবায়নে জাকারিয়া বাচ্চুর নেতৃত্বে পার্বতীপুরের ঐ

16

বেনাপোলে বন্দর-কাস্টমস ও ব্যবসায়ীদের জিম্মি করে সুমনের বেপ

17

ধামরাইয়ে ৩ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ

18

কবরে বস্তাবন্দি ব্যাগে মিলল একনলা বন্দুক-পাইপগান

19

রাজশাহীতে পিপি, নারী আইনজীবী ও সুশীল সমাজের সাথে আলোচনা সভা

20