জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জের চাড়ালডাংগা সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে ১৭ জন আটক

মোহাঃ হারুন অর রশিদ 
‎ভারত থেকে কারাভোগ শেষে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৭ জন কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
‎১৬ বিজিবি ব্যাটালিয়ন এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, আজ বুধবার (১৪ জানুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ২১৯/২৯ আর সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। পরে সীমান্ত পিলার থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবনগর বাজার এলাকা থেকে ১৭ জনকে আটক করা হয়।
‎আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। 
‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সবাই খুলনা ও যশোর জেলার বাসিন্দা বলে জানা গেছে। গত পাঁচ থেকে ছয় বছর ধরে তারা ভারতের আগ্রা জেলায় বসবাস করছিলেন। এ সময় ভারতীয় পুলিশ তাদের আটক করে এবং আগ্রা জেলা কারাগারে প্রায় তিন বছর কারাভোগ করে। সম্প্রতি কারামুক্তির পর ভারতীয় পুলিশ তাদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ'র কাছে হস্তান্তর করে। পরে ১২ ব্যাটালিয়ন বিএসএফ'র অধীন টিলাশন বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত পিলার ২১৯/২৯ আর এলাকা দিয়ে তাদেরকে বাংলাদেশে অনুপ্রবেশ করায় বলে জানায় বিজিবি।
‎পুশইন হওয়া ব্যক্তিরা জানান, তারা বাংলাদেশের নাগরিক। দীর্ঘদিন আগে দালালের মাধ্যমে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যান। গত ৩ বছর জেলে থাকার পর সপ্তাহখানেক আগে দিল্লির আগ্রার সেকেন্দারাবাদ থানা পুলিশ তাদের আটক করে গাড়িতে করে নিয়ে এসে মঙ্গলবার রাতে  সীমান্ত জড়ো করে। বুধবার ভোরে তাদের ওই সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দেয়।
‎বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল  বারিক  জানান, আটকরা বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
‎এ বিষয়ে নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আন্তর্জাতিক সীমান্ত পিলার থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবনগর বাজার এলাকা থেকে ১৭ জনকে আটক করা হয়। প্রাথমিকভাবে তাদের ঠিকানা যাচাই-বাছাই শেষ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, গরু ও মাদক পাচার এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কটিয়াদীতে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

1

ধামইরহাটে মা*দক বিরো*ধী অভি*যানে ফেন্সি*ডিল উ*দ্ধার আ*টক-১

2

আজ থেকে সিলেটে রাত সাড়ে ৯ টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা

3

নদীর কান্না, নারীর কণ্ঠে প্রতিবাদ

4

ভয়াল ১২ নভেম্বর, ১৯৭০ সালের এই দিন প্রাণ হারায় জেলার ৪৮ হাজ

5

গজারিয়ায় দুই প্রবীণ সাংবাদিককে স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

6

চাঁদাবাজির অভিযোগে শিক্ষার্থীদের ধাওয়া খেলেন গণঅধিকার পরিষদ

7

সংগঠনকে ঐক্যবদ্ধ করাই এখন মূল লক্ষ্য

8

ফুলছড়িতে অপারেশন ডেভিল হান্টে ছাত্রলীগ নেতা জয় গ্রেপ্তার

9

খালিয়া ইউনিয়নে উঠান বৈঠক: বিএনপির মনোনয়ন প্রত্যাশী হেলেন জের

10

মাদারীপুরে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু

11

ছাতকে ব্যবসায়ী মানিক হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মা

12

ডিজিটাল প্রতিযোগিতায় কুচক্র মহলের বাধা

13

কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মনিপুরি সম্প্রাদায়ের ধর্মীয় উৎব মহা

14

ভোজগাতী ইউনিয়নে হাতপাখার প্রার্থীর তুমুল গণসংযোগ, ইসলামী আন

15

দিনাজপুরে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা কে পুলিশ সুপারের ফুল

16

হাসিনা আপার রেখে যাওয়া কর্মী-সমর্থকদের পাশে আছি : মির্জা ফখর

17

বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব মতিউর রহমান এর জানাজা

18

কমান্ডর চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল এম মঈনুল হাসান পরিদ

19

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২৭

20