মোঃ সোহানুর রহমান
প্রকাশঃ 2-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের আরও ছয় জনকে গ্রেফতার

রাজধানীতে অভিযান পরিচালনা করে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিনসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও ছয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। গলাচিপা উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও  চেয়ারম্যান ওয়ানা মারজিয়া নিতু (৪৬) ২। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের  কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সহ-সভাপতি মোঃ আব্দুস সালাম (৫৭) ৩।  চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার দুই মেয়াদের সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদ (৭০) ৪। দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাবেক কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ নাসির আহমেদ (৬০) ৫।  ঢাকা দক্ষিণ ২৪নং ওয়ার্ড লালবাগ থানা আওয়ামী লীগের সাবেক কমিটির প্রচার সম্পাদক মোঃ নুরুল হক (৬২) ৬। মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প বাজার ইউনিট আওয়ামী লীগের সেক্রেটারি মোঃ সাঈদ ওরফে মাছুয়া সাঈদ (৫৪)।

ডিবি সূত্রে জানা যায়, সোমবার ( ২ জুন  ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০১:৩০ ঘটিকায় রাজধানীর মিরপুর পীরেরবাগ এলাকা হতে ওয়ানা মারজিয়া নিতুকে গ্রেফতার করে  ডিবি মতিঝিল বিভাগের একটি টিম। অন্যদিকে ডিবি-সাইবার বিভাগের একটি দল রাত আনুমানিক ১২:৩০ ঘটিকায় উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আব্দুস সালামকে গ্রেফতার করে।

ডিবি সূত্রে আরও জানা যায়, আজ সকাল আনুমানিক ০৮:১৫ ঘটিকায় শান্তিনগর এলাকায় অভিযান পরিচালনা করে নাছির উদ্দিন আহমেদকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম। অন্যদিকে রবিবার (১ জুন ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০৯:০০ ঘটিকায় লালবাগ হতে মোঃ নুরুল হককে, রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় পল্লবী এলাকা হতে মোঃ নাসির আহমেদকে এবং রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় ওয়ারী এলাকা হতে মোঃ সাঈদ ওরফে মাছুয়া সাঈদকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম।

গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু জায়ান হত্যার ২৭ দিনে হত্যাকারীর বিচার না পেয়ে ৫ম বারের

1

নাগরিক উদ্যোগ মিডিয়া ফেলোশিপ পেলেন সময়ের আলোর কায়সার রহমান র

2

সিলেটে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া

3

মৌলভীবাজার চেম্বার নির্বাচন,আপীল করার পর চুরান্ত ফলাফল

4

আরকান রোডে সড়ক নিরাপত্তা হুমকিতে, লবণ ও বালুবাহী ট্রাকের বির

5

নবাবগঞ্জের দাউদপুর হাটে জমে উঠেছে শীতকালীন সবজি

6

লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনে আপন দুই ভাই

7

দিনাজপুরে ২ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার বীজআলু হিমাগার

8

বান্দরবানের লামায় ৫টি ইটভাটায় অভিযানে, ১০ লক্ষ টাকা জরিমানা

9

আলীকদমের মারাইংতং পাহাড়ে সব ধরণের কার্যক্রম বন্ধ রাখার নির্দ

10

আইনের তোয়াক্কা না করে রাতে মাটি পরিবহন, ক্ষোভে স্থানীয়রা

11

নিয়ামতপুর এ নির্বাচনী পরিবেশ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ

12

ভোট আপনার, সিদ্ধান্তও আপনার: ডা. জাহিদ‌

13

অচেনা লুকে ‘হৃদায়ম’ নায়িকা

14

বেনাপোল বন্দরের এপিবিএন পুলিশের ৪০ সদস্যকে বদলি

15

রাজশাহীতে শীতের আগমনী বার্তা

16

চাষাড়ায় যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা মাদক ব্যবসায়ীদের

17

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী সাথে নূরুল ইসলাম বুলবুলের মতিবিনিম

18

টাঙ্গাইল-৮ আসনে বিএনপি প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনে নোটিশ

19

চট্টগ্রামে বিএনপির ১৭ প্রার্থীর ১৬ জনই কোটিপতি, লাখপতি কেবল

20