মাহফুজার রহমান।।
মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি জিনাত সুলতানাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সকালে উপজেলার চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।
চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এডহক কমিটির সদস্য সচিব জীবন কুমার মণ্ডল, সহকারী প্রধান শিক্ষক বিপ্লব কুমারসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক- শিক্ষিকা , অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় এডহক কমিটির সভাপতি জিনাত সুলতানা জানান, অতীতের সব গ্লানি মুছে আমরা ঐক্যবদ্ধভাবে চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি আমরা বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের চেষ্টা করবো। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ছাত্রীরা যাতে ইভটিজিং বা কোন ধরণের হয়রানির শিকার না হয় সেদিকেও আমাদের খেয়াল থাকবে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আশা করছি অতি অল্প সময়েই চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয় শ্রীপুরের মধ্যে একটি মডেল বিদ্যালয়ে পরিণত হবে।
মন্তব্য করুন