জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

চরফ্যাশন কলেজ ছাত্রদলের সদস্য সচিব নুরে আলম মৃধার নেতৃত্বে বিশাল শোডাউন

স্টাফ রিপোর্টার মো: আল-আমিন মাস্টার ভোলা চরফ্যাশন।


এসএসসি ব্যাচ ২০১৭ এর আয়োজনে চরফ্যাশন কলেজ ছাত্রদলের সদস্য সচিব নুরে আলম মৃধার নেতৃত্বে বিশাল শোডাউন। 
জুলাই গণ-অভ্যুথানের বর্ষপূর্তি উপলক্ষে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে চরফ্যাশন সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক ঐতিহাসিক বিজয় র‌্যালী।
শনিবার (৯ আগস্ট) বিকেলে এসএসসি ব্যাচ-২০১৭-এর আয়োজনে ও কলেজ ছাত্রদল সদস্য সচিব নুরে আলম মৃধার নেতৃত্বে প্রায় পাঁচ হাজার নেতাকর্মী এ র‌্যালীতে অংশ নেন।
র‌্যালীটি বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের বাসভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে জনসভায় রূপ নেয়। চরফ্যাশনের রাজনৈতিক ইতিহাসে এটিই ছাত্রদলের সবচেয়ে বড় র‌্যালী হিসেবে আলোচনায় এসেছে।
জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আ.ন.ম আমিরুল ইসলাম মিন্টিজ। সভাপতিত্ব করেন উপজেলা সাবেক ছাত্রদল সভাপতি রিয়াদ সিকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সাবেক যুবদল সভাপতি আশ্ররাফুর রহমান দিপু ফরাজী, বিএনপির যুগ্ম সম্পাদক মীর শাহাদাৎ হোসেন সায়েদ, শ্রমিকদল সভাপতি মীর আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম সেলিম প্রমুখ।
প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রদল আহ্বায়ক মো. আলী মুর্তজা এবং উদ্বোধক ছিলেন সদস্য সচিব মো. জাহান সিকদার।
সভায় নুরে আলম মৃধা বলেন, “চরফ্যাশনের বারবার নির্বাচিত সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের নেতৃত্বে আমরা মাঠে আছি, নির্বাচনে বিজয় না আসা পর্যন্ত রাজপথে থাকব।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনাইমুড়ীতে সুদের টাকার জন্য ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

1

চৌদ্দগ্রামে ব্যবসায়ীর বাড়ি থেকে মোটরসাইকেল ছিনতাইয়ের সময় তিন

2

নওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ব

3

তারেক রহমানের আগমন উপলক্ষে সোহেল হাওলাদারের এলাহীর কাণ্ড

4

মেহেরপুর মুজিবনগরে যৌথবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্রসহ ইউনিয়ন

5

জাতীয় ঐক্য রক্ষার্থে বেগম জিয়ার আরোগ্য লাভে দোয়া মাহফিল

6

তানজিন তিশার বিরুদ্ধে মামলা

7

বগুড়া–৭ আসনে জামায়াত প্রার্থীর পোস্টার পুড়িয়ে দেওয়ার অভিযোগ

8

ঈশ্বরদীতে মুফতি আমির হামজার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

9

১৫টি পদের বিপরীতে ৩৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা

10

টুঙ্গিপাড়ায় শিকারিদের হাত থেকে ১৬টি অতিথি পাখি উদ্ধার ও অব

11

জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বরিশাল জেলা শাখার উদ্যোগে দোয়া

12

ভেড়ামারা উপজেলা ইটভাটা মালিক ও শ্রমিকরা দিশেহারা

13

পিরোজপুরে এক উপজেলা'য় বিএনপি'র আহ্বায়ক কমিটি'র অনুমোদন

14

বকশীগঞ্জে ১ হাজার ৯৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

15

চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

16

বিজিবি-বিএসএফ এর সহযোগিতায় মৃত ভারতীয় নাগরিকের লাশ দেখান বাং

17

২১ বছরেও জ্বলে ওঠেনি টেংরাটিলা: পরিত্যক্ত গ্যাসক্ষেত্রে চাপা

18

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই বংশের মধ্যে তিন

19

শক্তিশালী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্

20