এমদাদুল হক মুনতাসির।।
চট্টগ্রাম নগরের ব্যস্ততম স্টেশন রোডে অবস্থিত বাংলাদেশ পর্যটন করপোরেশনের সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকাল পৌনে ৯টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই রেস্তোরাঁটির ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এ সময় কর্মচারীরা সকালের প্রস্তুতিমূলক কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ আগুন ছড়িয়ে পড়তে থাকায় তারা দ্রুত বাইরে বেরিয়ে আসেন এবং আশপাশের দোকানপাটের ব্যবসায়ীরাও আতঙ্কে ছুটোছুটি শুরু করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের নন্দনকানন ও আগ্রাবাদ স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা দ্রুত পানির পাইপ বসিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে পুরোপুরি নির্বাপণের কাজ আরও কিছু সময় ধরে চলে। ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ওয়্যারলেস অপারেটর খলিলুর রহমান জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত চলছে। রেস্তোরাঁর ভেতরে কাঠের আসবাবপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র এবং কাঁচের সাজসজ্জা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকার বেশি হতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট একই রেস্তোরাঁয় লুটপাটের ঘটনা ঘটেছিল। তখন আসবাবপত্র ভাঙচুর ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে সংস্কারের মাধ্যমে রেস্তোরাঁটি নতুনভাবে চালু করা হয়। কিন্তু চালুর অল্প সময়ের মধ্যেই আবারও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হলো এই বার অ্যান্ড রেস্টুরেন্ট।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের স্থানীয় কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা জানিয়েছেন, অগ্নিকাণ্ডে ঠিক কতটুকু ক্ষতি হয়েছে তা শিগগিরই নিরূপণ করা হবে। পাশাপাশি পর্যটস্থানীয়দের মতে, ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে না পৌঁছালে আশপাশের দোকানপাট ও স্থাপনাও বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারত। তবে অনেকের অভিযোগ, রেস্তোরাঁটিতে অগ্নিনির্বাপণ সরঞ্জাম কার্যকর অবস্থায় ছিল না। এতে আগুন ছড়িয়ে পড়তে সময় লাগেনি।
ন করপোরেশনের অধীনে পরিচালিত রেস্তোরাঁগুলোতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার উদ্যোগ নেওয়া হবে।
মন্তব্য করুন