জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চকরিয়া উপজেলায় ৯ হাজার কুকুর ও বিড়ালকে টিকা দেওয়া হচ্ছে

মো গিয়াস উদ্দিন, ককাসবাজার।

 ২৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত পাঁচদিন চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকায় জলাতঙ্ক রোগ প্রতিরোধে একমাস বয়সের শুরু করে পরিপক্ব বয়সের ৯ হাজার কুকুরকে টিকা দেওয়া হবে। স্বাস্থ্য বিভাগের কর্মীরা প্রতিটি এলাকায় গ্রাম ঘুরে ঘুরে টিকাদান কার্যক্রম বাস্তবায়ন করবেন। 

 গত রোববার (২১ ডিসেম্বর) সকালে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালের সম্মেলনকক্ষে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে অনুষ্ঠিত টিকাদান সংক্রান্ত অবহিতকরণ সভায় বিষয়টি নিশ্চিত করেছিলে হাসপাতালের টিএইচও ডাঃ জায়নুল আবেদিন। টিএইচও ডাঃ জায়নুল আবেদিন বলেন, সরকারি সিদ্ধান্ত মোতাবেক এসময় গৃহপালিত বিড়ালকেও টিকা দেওয়া হবে। তবে বিড়ালকে জলাতঙ্ক টিকা দেয়ার ক্ষেত্রে বাড়ি  মালিককে স্বাস্থ্য কর্মীদের টিকাদান স্থানে নিয়ে আসতে হবে। প্রতিদিন সকাল ছয়টা থেকে দুপুর  বারোটা পর্যন্ত টিকাদান কর্মসুচি চলবে। 

 

চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ জায়নুল আবেদিনের সভাপতিত্বে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম-২০২৫ বাস্তবায়নে অবহিতকরন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুপায়ন দেব।

সহকারী স্বাস্থ্য পরিদর্শক খাইরুল আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন চকরিয়া থানার ওসি মোঃ মনির হোসেন, চকরিয়া উপজেলা প্রাণীসম্পদ অফিসার মোঃ আরিফ উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের এমডিভি টিকাদান কার্যক্রমের সুপারভাইজার নাদিম আহমেদ, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ প্রমুখ। এছাড়াও সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা (সচিব), স্বাস্থ্য বিভাগের টিকাদান সুপারভাইজার, পরিসংখ্যানবিদ, পৌরসভার প্রতিনিধি, স্যানেটারী ইন্সপেক্টর উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ

1

ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দিতে চেম্বার আদালতের ন

2

জাতীয় নির্বাচন সামনে রেখে পাঁচবিবি উপজেলা জামায়াতের নির্বাচন

3

ধর্মপাশায় স্কুল ফিডিং কর্মসূচী অনুষ্ঠিত

4

চাঁপাইনবাবগঞ্জে মানবাধিকারের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

5

কালকিনিতে আগুনে তিন দোকান ভস্মীভূত

6

ধামরাইয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

7

নোয়াখালীতে প্রকাশ্যে বড় ভাইকে কুপিয়ে হত্যা করলো ছোট ভাই

8

নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থী হচ্ছেন না মাসুদুজ্জামান মাসুদ

9

কাস্টমস কর্মকর্তা সনজু মিয়ার ঘুষ বাণিজ্য ও হয়রানি

10

লিবিয়া উপকূলে নৌকাডুবি, শিবচরে নিখোঁজ পরিবারের আহাজারি

11

সরাসরি আইন লঙ্ঘনের পরও ইসি তারেক রহমানকে শোকজ দেয়নি

12

রংপুরে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভ

13

সুন্নী জোটের প্রার্থীদের বিরুদ্ধে কুচক্রীদের অপপ্রচার

14

কালিগঞ্জ সরকারি হাসপাতাল কার্যত অচল

15

শেষ সময়ে জমজমাট কোনাপাড়া বৃক্ষ মেলা

16

বগুড়া শ্রমিক দলের ১৫নং ওয়ার্ডের ৬১ সদস্য বিশিষ্ট পূনাঙ্গ কমি

17

রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসলে চরাঞ্চলকে উন্নয়নের রোল মডেলে রূপ

18

ত্রিশালে অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

19

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ

20