জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

গ্রিন মেহেরপুর ও এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে কাম ফর হিউম্যানিটির আলোচনা সভা অনুষ্ঠিত

সোমবার (৩০ জুন ২০২৫), মেহেরপুর জেলার গাংনী উপজেলা চত্বরে "গ্রিন মেহেরপুর" প্রকল্প এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) অর্জনের উদ্দেশ্যে কাম ফর হিউম্যানিটি (Come For Humanity) -এর সদস্যদের অংশগ্রহণে এক মতবিনিময় ও পরিকল্পনা ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গ্রিন মেহেরপুর প্রকল্পের কো-অর্ডিনেটর তুহিন খান। সভায় তিনি প্রকল্পের উদ্দেশ্য, সম্ভাবনা ও আগামীর কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন।
সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কাম ফর হিউম্যানিটির ভারপ্রাপ্ত সমন্বয়ক (সার্বিক) সহকারী শিক্ষক ও সাংবাদিক কায়েস মাহমুদ। তিনি বলেন, “পরিবেশ রক্ষা, জলবায়ু সচেতনতা এবং টেকসই উন্নয়নের জন্য আমাদের তরুণ সমাজকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। গ্রিন মেহেরপুর প্রকল্পের মাধ্যমে স্থানীয় পর্যায়ে এসব কার্যক্রম বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হতে পারি।”
সভায় আরও উপস্থিত ছিলেন, প্রজেক্ট পরিচালনা কমিটির সদস্য ফরিদুল ইসলাম, মো. রিয়াজ, বৃষ্টি মুন্সি, সাইফ আলী এবং অন্যান্য স্বেচ্ছাসেবক সদস্যবৃন্দ।
আলোচনায় অংশগ্রহণকারীরা স্থানীয়ভাবে পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়ন, বৃক্ষরোপণ, জনসচেতনতা কার্যক্রম এবং শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক ক্যাম্পেইনের মতো বিভিন্ন উদ্যোগ হাতে নেওয়ার পরিকল্পনা গৃহীত হয়।
কাম ফর হিউম্যানিটি দীর্ঘদিন ধরে মেহেরপুর জেলায় সামাজিক উন্নয়ন, রক্তদান, দুর্যোগকালীন সহায়তা ও মানবিক সহচর্য বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। “গ্রিন মেহেরপুর” প্রকল্প এই ধারাবাহিকতায় একটি পরিবেশবান্ধব উদ্যোগ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজিবপুরে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

1

২ নং কুলিয়া ইউনিয়নে ভিজিডি’র চাল আত্মসাতের অভিযোগ

2

রংপুর (সদর ৩) আসনে জাতীয় পার্টির মনোনয়ন উত্তোলন

3

হাটহাজারী মাদ্রাসায় ডা. শফিকুর রহমানের বক্তব্য

4

মাইজবাড়ী ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

5

ডাকসু ভিপি সাদিক কায়েমের আগমনে মাঠ পরিদর্শন ও মতবিনিময়

6

মহিপুর মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬ শিক্ষার্থী

7

১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস

8

আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতায় মেডেল জয়ী আবু রায়হানকে সেল

9

টুকু দম্পতির সুনাম ক্ষুণ্ণের চেষ্টার বিরুদ্ধে সেলিম রেজার তী

10

একজন ছাত্র, একটি ফুটফুটে সন্তানের বাবা আজ জীবন-মরণের লড়াইয়ে

11

ধনুটে আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা মামলা

12

বেলকুচিতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির ষান্মাসিক মিট

13

চানখাঁরপুল হত্যাকাণ্ডে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ

14

পার্বতীপুরে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরতে আউটরিচ ক্যাম্প

15

কুড়িগ্রামে দুর্গম চড়ে এক জন নারীকে কুপিয়ে হত্যা

16

ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল বিশ্বরোডে বায়ুদূষণের প্রতিবাদে মানব

17

দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

18

খালেদা জিয়ার ইন্তেকালে ঝালকাঠিতে জেলা বিএনপির শোক কর্মসূচি

19

ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা

20