জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বৃক্ষরোপণ বিষয়ক আলোচনা সভা

মোঃ তৌহিদুর রহমান।।

রাজবাড়ীর গোয়ালন্দে বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে আলোচনা সভা করেছে জিয়া স্মৃতি সংসদ গোয়ালন্দ  উপজেলা শাখা।
শনিবার (২৬ জুলাই) বিকেলে জিয়া স্মৃতি সংসদ গোয়ালন্দ উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
জিয়া স্মৃতি সংসদ গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মো. শাহিন মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল হক রেজার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপদেষ্টা সোবান মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহিন মৃধা, সহসভাপতি আবুল হাসেম শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফজলু মণ্ডল, সাংগঠনিক সম্পাদক মোঃ লুৎফর রহমান, পৌর শাখার সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক হাসান মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরান শেখ, সহ সাংগঠনিক সম্পাদক এনামুল শেখ। জিয়া স্মৃতি সংসদ গোয়ালন্দ উপজেলা মহিলা শাখার সভানেত্রী মোছাঃ ববি আজাদ, ছোট ভাকলা ইউনিয়ন মহিলা শাখার সভানেত্রী মোছা: কমেলা বেগম ও সাধারণ সম্পাদক মোছা: চম্পা আক্তার, সাংগঠনিক সম্পাদক মোছা: জুলেখা বেগম। উজানচর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ মনির খান, সাধারণ সম্পাদক মোঃ ছুরমান শেখ, দেবগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি মোঃ নুরুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক মোঃ বারেক শেখ, সহ সভাপতি মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, ছোট ভাকলা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ রুহুল আমিন বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ বাচ্চু সরদার, সিনিয়র সহ সভাপতি মোতালেব শিকদার, দৌলতদিয়া ইউনিয়ন শাখার সভাপতি মোঃ শওকত মোল্লা, গোয়ালন্দ উপজেলা অটো শ্রমিক সংগঠনের সভাপতি মোঃ শাহিনসহ জিয়া স্মৃতি সংসদের বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
এসময় বক্তারা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়ার নির্দেশে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
তারা বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করেছিলেন। বর্তমানে তারেক রহমান পরিবেশ রক্ষায় এই কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন।”
বক্তারা সবাইকে বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে আহ্বান জানান। একইসঙ্গে আগামী জাতীয় নির্বাচনে অ্যাডভোকেট মো. আসলাম মিয়াকে মনোনয়ন দেওয়ার দাবিও জানান নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে জিয়া স্মৃতি সংসদ গোয়ালন্দ উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ের সামনে একটি রোপণের মাধ্যমে এ করৃমসূচির উদ্বোধন করা হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা জামায়াতের মহিলা কর্মীদের প্রচারণায় বাধা ও হেনেস্থা

1

ভয় দেখিয়ে দমন করা যাবে না জামায়াতকে—সাতক্ষীরায় ডা. শফিকুর রহ

2

কয়রা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বাসস চেয়ারম্যানের মতবিন

3

বাঁশখালী বাহারচরা ইউনিয়নে মরহুম আমীর হোসেনের জিয়াফত অনুষ্ঠিত

4

শালিখা বুনাগাতী ডীগ্রী কলেজ মাঠ প্রঙ্গনে বিএনপির নির্বাচনী

5

ইকড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত, উপস্থিত ছি

6

ধর্মপাশায় কৃষকের সবজি ক্ষেত নষ্ট করলো দুর্বৃত্তরা

7

বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

8

জামালপুর -১ আসনে মনোনয়ন পেয়েছেন এম. রশিদুজ্জামান মিল্লাত

9

নওগাঁ -১, জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ রায়হানের কবর জিয়ারতে

10

মাদরাসায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরন

11

বেনাপোলে আন্তর্জাতিক কাষ্টমস দিবস পালিত

12

ইরান কখনো ইউরেনিয়ামের মজুদ নিঃশেষ করবে না

13

তামাকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কঠোর অধ্যাদেশ ই-সিগারেট নিষিদ্

14

অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি নিরেশনে পরিকল্পনা যাচাই সভা

15

মৌলভীবাজার শ্রীমঙ্গলে স্বামী স্ত্রী সেজে পলাতক আসামী গ্রেফতা

16

ভূরুঙ্গামারীতে ঘরের দরজা ভেঙ্গে ডাকাতি

17

টাংগাইলের নাগরপুরে তিনটি ইউনিয়নে যুব জামায়াতের বার্ষিক দায়িত

18

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

19

কিশোরগঞ্জে মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে ভ্যানচালক নিহত

20