মোঃ সাজ্জাত হোসেন সোহান
প্রকাশঃ 14-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত: শীর্ষে সানজিদা আক্তার উর্মি

জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
আজ, ১৩ মে মঙ্গলবার, বিকেল ৩ টা ৪৫  মিনিটের পর এ ফলাফল প্রকাশ করা হয়। এর আগে, গত শুক্রবার সারা দেশের ২১টি কেন্দ্রে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত একযোগে জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়।
কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ জানান, “বিশাল পরিসরে গুরুত্বপূর্ণ এ কাজটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে কমিটির সদস্যবৃন্দ, ভাইস-চ্যান্সেলরবৃন্দ, সরকারি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী, বিশেষ করে মিডিয়া প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের আন্তরিক সহযোগিতার কারণে।” তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি আরও জানান, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩০ বা তদূর্ধ্ব নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন ৫৭,৪২৫ জন শিক্ষার্থী, যা শতকরা ৪৫.৭৪ শতাংশ। অন্যদিকে, অকৃতকার্য হয়েছেন ৬৮,১২৮ জন, যা শতকরা ৫৪.২৬ শতাংশ।
অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ আরও জানান, এ ইউনিটের পরীক্ষায় ৩৯টি উত্তরপত্র বাতিল করা হয়েছে। এই ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ছিল ১,৪২,৭১৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১,২৫,৫৫৩ জন।
এই ইউনিটে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৮৪.৭৫ এবং সর্বনিম্ন প্রাপ্ত নম্বর মাইনাস ১৫.৭৫। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৭.৯৮ শতাংশ এবং অনুপস্থিত ছিলেন ১২.০২ শতাংশ।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল ‘সি’ ইউনিট, ২ মে ‘বি’ ইউনিট এবং ৯ মে ২০২৫ তারিখে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১টি বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ নিয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন এবং ফলাফল প্রকাশিত হলো।
ফলাফলে শীর্ষস্থান অর্জন করেছেন সানজিদা আক্তার উর্মি (ঢাকা শিক্ষা বোর্ড)। দ্বিতীয় স্থান অধিকার করেছেন আবু সায়েম লিয়ন (দিনাজপুর শিক্ষা বোর্ড), এবং তৃতীয় স্থান অর্জন করেছেন সাব্বির রহমান (যশোর শিক্ষা বোর্ড)।
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজন করায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। একাধিক বিশ্ববিদ্যালয়ে ভ্রমণের খরচ ও সময় বাঁচার পাশাপাশি মেধাভিত্তিক মূল্যায়ন প্রক্রিয়াও অধিক স্বচ্ছ হয়েছে বলে মত দিয়েছেন অনেকে।
ফলাফল ও অন্যান্য তথ্য গুচ্ছ ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (https://gstadmission.ac.bd) থেকে জানা যাবে। পরবর্তী ধাপে শিক্ষার্থীদের পছন্দক্রম নির্ধারণ ও ভর্তির বিস্তারিত সময়সূচি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজ নিজ ওয়েবসাইটে প্রকাশ করবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে জামায়াতে ইসলামী ঘোষিত তিন আসনের প্রার্থী চূড়ান্ত

1

ধানের শীষে ভোট দিয়ে জনকল্যাণে কাজ করার সুযোগ দিন: কাজী আলাউদ

2

দশগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. মতিন উদ্দিন আহমেদের র

3

গুইমারায় দিনব্যাপী প্রান্তিক পর্যায়ের কৃষকদের GAP সার্টিফিকে

4

ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক গত বছর(২০২৫) ৩৬ আসামীসহ ০৬ কোটি ০৬

5

টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের উদ্যোগে দরিদ্র-অসহায় শীতার্তদের ম

6

মাতারবাড়ীতে টমটম গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল টমটম

7

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নোবিপ্রবি উপাচার্যের শোক প্রকাশ

8

নোবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে শোকবইয়ে স্মৃতিলেখনী কর্মসূচি শুর

9

গাজীপুরে র‌্যাবের বিশেষ অভিযান জাল টাকার কারখানা উন্মোচন, গ্

10

ময়মনসিংহের যানযট নিরসনে ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মাওলার যোগ

11

সিলেটে মধ্যরাতে গ্যারেজে অগ্নিকাণ্ড ১২টি গাড়ি পুড়ে ছাই

12

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার গ্রেফতার

13

টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে মাসিক মিটিং ও বর্ধিত সভা অনুষ্ঠিত

14

নওগাঁয় ডিবির অভিযানে আন্তঃজেলা বৈদ্যুতিক মিটার চোরচক্রের ৭ স

15

জাতীয় নির্বাচন সামনে রেখে পাঁচবিবি উপজেলা জামায়াতের নির্বাচন

16

রায়গঞ্জে ফেসবুক পোস্টের জেরে হামলা ও হুমকি

17

বিশ্বমঞ্চে বাংলাদেশের মানবিক নেতৃত্ব: জাতিসংঘের ৮০তম বার্ষিক

18

বকেয়া গ্যাস বিল নারায়ণগঞ্জ-৪ আসনে মোহাম্মদ আলীর মনোনয়ন স্থগ

19

পার্বতীপুরে ‘ঐক্যের বন্ধন’ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠ

20