জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুর সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ডোমারে মানববন্ধন

রিমন চৌধুরী।।

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে নীলফামারীর ডোমারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ডোমার রেলগেট সংলগ্ন বাটার মোড়ে ডোমার প্রেস ক্লাবের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে সহযোগিতা করে ডোমার রিপোর্টার্স ক্লাব ও ডোমার রিপোর্টার্স ইউনিটি।

সমাবেশে উপজেলা ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। সভাপতিত্ব করেন ডোমার প্রেস ক্লাব সভাপতি মোজাফফর আলী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রওশন রশিদ। বক্তব্য রাখেন ডোমার রিপোর্টার্স ক্লাব সভাপতি রতন রায়, রিপোর্টার্স ইউনিটি সভাপতি জুলফিকার আলী ভূট্টো, “আমার দেশ” পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক, ডোমার প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সোহাগ, নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াছিন মোহাম্মদ সিথুন, সাংবাদিক আলমগীর হোসেন, আবু ফাত্তাহ কামাল পাখি, রওশন আলম পাপ্পু, রাশেদুল ইসলাম আপেল, শাহিনুর রহমান, রিমুন চৌধুরী, শিশু সাংবাদিক মাহমুদ হাসান প্রমুখ।

এছাড়াও মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা মাহির মিলন এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর উপজেলা সভাপতি গোলাম আইয়ুব কুদ্দুস।

বক্তারা বলেন, সাংবাদিক তুহিন ছিলেন সত্যনিষ্ঠ ও নির্ভীক সংবাদকর্মী। তার ওপর হামলা ও হত্যা শুধু একজন সাংবাদিককে হত্যা নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও জনস্বার্থের উপর সরাসরি আঘাত। তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সাথে গ্রেপ্তারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে সাংবাদিকদের জন্য বিশেষ নিরাপত্তা আইন প্রণয়ন, মাঠে কাজ করা সংবাদকর্মীদের সুরক্ষায় বিশেষ সেল গঠন, কোন সাংবাদিক নিহত বা আহত হলে সরকারিভাবে ক্ষতিপূরণ ও পরিবারের পাশে দাঁড়ানোর ব্যবস্থা এবং সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দ্রুত বিচার কার্যকর করার দাবি তোলেন।

উল্লেখ্য,গত ৭ আগস্ট সন্ধ্যায় গাজীপুর শহরের চন্দনা চৌরাস্তা এলাকায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন সন্ত্রাসী হামলার শিকার হন। প্রত্যক্ষদর্শীদের মতে, স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি তদন্তে নেমে পুলিশ ও র্যাব এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে সাতজন আদালতে রিমান্ডে রয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় তারেক রহমানের পক্ষে যুবদলের গণসংযোগ, পথসভা ও লিফলেট ব

1

ধোবাউড়ায় নির্বাচনী অফিস সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে নিহত ১,

2

মহান বিজয় দিবসে শুভেচ্ছা জানালেন ওলামা দলের কেন্দ্রীয় নেতা ম

3

পরিবারের অমতে ভালোবেসে বিয়ে স্বামির হাতেই প্রান গেলো আরিফার

4

শ্রীমঙ্গল পর্যটন খাতে নতুন সংযোজন ‘ঘোড়ার গাড়ি’

5

সালথা উপজেলার গোট্রি ইউনিয়নে শামা ওবায়েদ ইসলাম রিংকু নির্বাচ

6

সিরাজগঞ্জ এর তাড়াশে খেলনা পিস্তল দেখিয়ে চিন্তাই এর চেষ্টার

7

সাগর পথে মালয়েশিয়া গমনকালে ১০জন দালালসহ ২৭৩ জন ভিকটিমকে আটক

8

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সেলিম রেজার

9

ঢাকাগামী ডলফিন পরিবহনের সাথে পিকাপের সংঘর্ষ

10

কালকিনিতে স্ত্রীকে বিষ খাইয়ে হত্যা চেষ্টার অভিযোগ স্বামীর বি

11

বৃদ্ধ মা-বাবাকে নির্যাতন ও বাবার তিনটি দাঁত ভাঙার ঘটনায় দুই

12

দিনাজপুরে প্রতারণার ফাঁদে কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও ‘সাকসেস

13

বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের বহিস্কারাদেশ প্রত্যাহারের দা

14

পার্বতীপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ৯ ডিসেম্বর

15

কয়রায় গনধিকার পরিশোধ থেকে উপজেলা সভাপতি সহ ১৬ জন নেতাকর্মী

16

বানারীপাড়ায় আ .লীগ নেতা ডেভিল গৌতম সমাদ্দার আটক

17

কয়রায় আট দলীয় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টে কেএম বিজয়ী

18

সরিষাবাড়ীতে পুষ্টি বিষয়ক আলোচনা সভা

19

মুকসুদপুরে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস

20