জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুর পূবাইলের ভাদুনে শারদীয় দুর্গোৎসবের বর্ণাঢ্য আয়োজন

সজিব মন্ডল


গাজীপুরের পুবাইল থানা আওতাধীন ভাদূন এলাকায় শারদীয় দুর্গোৎসবের মহোৎসব চলছে। ভাদুন বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই পূজা উদযাপন করা হচ্ছে। জানা গেছে, বিগত ১০ বছরেরও অধিক সময় ধরে নিয়মিতভাবে এখানে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে।এবারের পূজাকে ঘিরে মাঠজুড়ে বসেছে বিশাল মেলা। নানা রকম খেলনা, মিষ্টি, পোশাক, অলংকার ও দেশীয় খাবারের দোকানে ক্রেতা-দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে। শুধু স্থানীয়রা নয়, দূর-দূরান্ত থেকেও অসংখ্য মানুষ এ উৎসবে যোগ দিচ্ছেন।
সকাল-সন্ধ্যা ভক্তদের ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি, আরতি ও ভজন সংগীত পুরো পরিবেশকে আনন্দমুখর করে তুলেছে। পূজামণ্ডপের চমৎকার আলোকসজ্জা ও মনোমুগ্ধকর প্রতিমা দর্শনার্থীদের মুগ্ধ করছে।উৎসবকে ঘিরে নিরাপত্তার জন্য পুলিশ ও স্বেচ্ছাসেবক দল মাঠে কাজ করছে। ফলে নির্বিঘ্ন পরিবেশে সকল কার্যক্রম সম্পন্ন হচ্ছে।শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সকল হিন্দু সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পুবাইল থানা বিএনপি এর সাধারণ সম্পাদক জনাব হারুন অর রশিদ সরকার
স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতারা জানান, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মিলনমেলায় এই পূজা ইতিমধ্যেই সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের প্রতীক হয়ে উঠেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নব নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসারকে ফুলের শুভেচ্ছা

1

শহীদ ওসমান হাদী হত্যার বিচার চেয়ে সাভার ল্যাবরেটরি স্কুলের

2

দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ যুবক নি*হ*ত

3

গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংকে প্রতারণা

4

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি দিনাজপুর জেলা পুলিশের বিনম্র শ

5

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আনোয়ার সিদ্দিক চৌধুরীর জনসংযোগ

6

চান্দিনা পৌরসভা ১ নং ওয়ার্ড মহারং হাজী নুরুল ইসলাম নুরু নেত

7

সুষ্ঠু নির্বাচনের দৃঢ় প্রত্যয়ে ত্রিশালে মহড়া

8

ব্রাহ্মণবাড়িয়ার অনেক দেয়ালে দেয়ালে হাদির ‘উক্তি’

9

শাহরাস্তিতে বিজয়ের ছোঁয়া: প্রস্তুতিমূলক সভায় একত্রিত স্থা

10

বাদ্য যন্ত্র বাজালেন,রবিউল ইসলাম নয়ন

11

নওগাঁয় যৌথবাহিনীর অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক

12

শার্শায় এইচএসসি জিপিএ-৫ শিক্ষার্থী গ্রাম পুলিশ ও উদ্যোক্তাদে

13

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতি ও যান্ত্রিক ত্রুটিতে

14

ভোটের সততা নষ্ট হওয়ার বিষয়ে ছাড় দেওয়া হবেনা: নোয়াখালীতে ইসি

15

পাবনায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত,

16

হাদির ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

17

গজারিয়ায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন খবিরুল আলম

18

কোটালীপাড়ায় মাছের খামারে ৫২ পরিবারে চরম দুর্ভোগ

19

বেলকুচিতে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

20