অরবিন্দ রায়
প্রকাশঃ 5-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুরে দেড় শতাধিক বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মাণিক্য মাধবের রথযাত্রার সমাপ্তি

গাজীপুরে দেড় শতাধিক বছরের  ঐতিহ্যবাহী শ্রী শ্রী  মানিক্য মাধবের উল্টো  রথযাত্রা ও রথমেলা শেষ  হয়েছে।  শনিবার উল্টো রথটানের মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি  ঘটলো । সনাতন ধর্মের নারী পুরুষেরা  উল্টো রথটানে অংশ গ্রহন করেন। ২৭ জুন থেকে রথযাত্রা শুরু হয়ে ৫ জুলাই শনিবার রথযাএার সমাপ্তি হলো।

জানা যায়, ভাওয়াল রাজবংশের বিলুপ্তি ঘটলেও ঐতিহ্যবাহী রথযাত্রা ও রথমেলা  সনাতন ধর্মাবলম্বীরা পালন করে আসছে। ১২৭৮ বঙ্গাব্দ থেকে এ রথযাত্রা মেলা শুরু হয়েছিল। রাজা কালি নারায়ণ রায় চৌধুরীর শ্রী স্র্   সত্যভামা দেবী দেববাণী শুনতে পান। শুধু দৈববাণীই নয়, তিনি স্বপ্নে মাধব বিগ্রহ মূর্তি লাভ  ও মূর্তি দিয়ে রথযাত্রা প্রচলনের নির্দেশ পান। রানীর বর্ণনা মতে, শ্রী শ্রী মাণিক্য মাধব, শ্রী শ্রী ঠাকুর  মাধব, নীলাম্বর মাধব, চক্রপানি মাধব, যশোমাধব ও বসুদেব মাধব মূর্তি গুলো রানীর স্বপ্নে আদিষ্ট স্হান থেকে লাভ করেন। প্রথম থেকেই মাণিক্য মাধবকে রথের ওপর অধিষ্ঠান করে রথযাত্রার প্রচলন করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে রথমেলায় আসা এক ব্যক্তি জানান, এ বছর রথমেলায় মানুষের উপস্থিতি  কম ছিল। মেলায় আসা মানুষের মোবাইল, মানিব্যাগ সহ বিভিন্ন জিনিস  ছিনতাইয়ের ঘটনা বিগত বছরের তুলনায় বেশি ঘটেছে। মেলায় বসা দোকানে দোকানে  চাঁদাবাজি চলেছে। এ সব কারনে মেলায় আসা মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা কম ছিল।  প্রতি বছর রথযাত্রা ও রথমেলার পরিচালনা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রাহকের ৬০০ কোটি টাকা আত্মসাৎ

1

লালমাইয়ে স্বেচ্ছাসেবকদল নেতা আনোয়ার কতৃক কুরুচিপূর্ণ বক্তব্য

2

চরকাউয়া ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া অনুষ্ঠিত

3

ভোলায় শীতার্ত মানুষের পাশে করিম–বানু ফাউন্ডেশন, কম্বল ও খাবা

4

বেগম জিয়া সবার মাঝে আজীবন উজ্জল নক্ষত্র হয়েই থাকবেন: মিনু

5

বেতন বোনাসের জন্য গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন

6

মিরসরাইয়ে বিএসআরএম এর স্ক্র্যাপবাহী ট্রাকের চাপায় সাংবাদিক র

7

নওগাঁয় ট্রাকচাপায় নিহত ১, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ৩

8

আশাশুনির বড়দলে মাদকদ্রব্য বহনকালে আদালতের মাধ্যমে জেল ও জর

9

শিশু সুরক্ষা কমিটি মিটিং ২০২৫

10

ঢাকায় প্রাথমিক শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতী

11

বেলকুচিতে গাঁজাসহ যুবক গ্রেফতার

12

সঠিকভাবে যাকাত দিলে কাউকে যৌনকর্মকে পেশা হিসেবে নিতে হতো না:

13

নওগাঁ বাইপাস সড়কে ভয়াবহ দুর্ঘটনা

14

নওগাঁয় বস্তায় আদা চাষে সাফল্যের জোয়ার

15

ঝিনাইদহে বিয়ে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষ

16

কালিয়াকৈরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবি

17

জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন- ল

18

মাগুরায় সাংবাদিককে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে আহত করার অভিযোগ

19

বাংলাদেশ না খেললে বিশ্বকাপ থেকে সরে যেতে পারে পাকিস্তানও

20