জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুরে এক বছরে প্রায় ২৩৭৫ টি ছিনতাই

 হুসাইন আল পিয়েল 
২০২৪ থেকে ২০২৫—এই এক বছরে গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় প্রায় ২৩৭৫টির মতো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে স্থানীয় প্রশাসনিক সূত্র, ভুক্তভোগী ও নিরাপত্তা সংশ্লিষ্টদের প্রাথমিক হিসাবে উঠে এসেছে। শিল্পঘন এই জেলায় ছিনতাই এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।


টঙ্গী, জয়দেবপুর, ধীরাশ্রম, বোর্ডবাজার, কোনাবাড়ী, চৌরাস্তা এবং কালিয়াকৈর সড়ককেন্দ্রিক এলাকাগুলো বর্তমানে ছিনতাইপ্রবণ হটস্পট হিসেবে শনাক্ত হয়েছে। অধিকাংশ ঘটনায় ছুরি, চাপাতি ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হচ্ছে। অনেক ক্ষেত্রে প্রতিরোধ করতে গেলে প্রাণনাশের ঘটনাও ঘটছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ছিনতাইয়ের সঙ্গে জড়িত একাধিক সংঘবদ্ধ অপরাধচক্র সক্রিয় রয়েছে। তারা মূলত রাত ৯টার পর থেকে ভোর পর্যন্ত চলাচলকারী পথচারী, পোশাকশ্রমিক, পরিবহন শ্রমিক ও সাধারণ যাত্রীদের টার্গেট করছে।

পাঘার, ঝিনুমার্কেট এলাকায় এক ভুক্তভোগী জেমস নয়ন বলেন,
“প্রতিদিন রাস্তায় নামা মানেই জীবন হাতে নিয়ে নামা। ছিনতাইকারীরা কোনো ভয়ই পায় না।”

টঙ্গী বিসিকের ওষুধ ব্যবসায়ী মো: সবুজ তালুকদার বলেন,
“দোকান থেকে ফেরার পথে আমাদেরই টার্গেট করা হয়। মোবাইল, টাকা আর মানিব্যাগ নিয়ে যায়। চিৎকার করলেও কেউ এগিয়ে আসে না।”

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা স্বীকার করেছেন,
“ছিনতাই নিয়ন্ত্রণ আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আমরা নিয়মিত অভিযান, টহল ও 

চেকপোস্ট পরিচালনা করছি। তবে জনসংখ্যা ও যান চলাচল বেশি হওয়ায় অপরাধ দমন কঠিন হয়ে পড়ছে।”
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, শিল্পাঞ্চল হওয়ায় গাজীপুরে নগদ অর্থ ও চলাচল বেশি—এ সুযোগেই অপরাধীরা সক্রিয় হচ্ছে। স্থায়ী পুলিশ টহল, আধুনিক সিসিটিভি নেটওয়ার্ক, অন্ধকার সড়কে আলোকসজ্জা এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো ছাড়া এই অপরাধ পরিস্থিতির লাগাম টানা সম্ভব নয়।
স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন—
“তবে কি গাজীপুরে সাধারণ মানুষের নিরাপত্তা বলতে আর কিছুই থাকল না?”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তাসহ অভিন্ন সব নদীর পানির হিস্যা আদায় করবো: মির্জা ফখরুল

1

বান্দরবানের লামায় শিবিরের কোরআন তালিমের অনুষ্ঠানে দুর্বৃত্ত

2

শিশু সুরক্ষা কমিটি মিটিং ২০২৫

3

হাতিয়াকে ঘিরে নতুন স্বপ্ন: চালু করা যেতে পারে হেলিকপ্টার সেব

4

কার পাশে

5

ক্লিন ইমেজের শাহ আলম আছেন সুবিধাজনক অবস্থায়

6

ধামরাই বাশি বেগম জিয়ার মৃত্যুতে আমরা সবাই গভীরভাবে শোকাহত

7

কালিগঞ্জে লাঞ্চিত, ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে ছয় নেতাকে

8

রায়গঞ্জে অবৈধভাবে জমির টপ সয়েল কাটায় দুটি ভেকু্ ম্যাসিন জব

9

মাদারীপুরে ১০ দলীয় জোটের এমপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ

10

কমলগঞ্জ–শ্রীমঙ্গলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে এআই-এডিট করা ভু

11

জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে প্রসিকিউশনের শুনানি আজ

12

পাঁচ দফা কর্মসূচি বাস্তবায়ন ও নাশকতা প্রতিরোধে ধাপেরহাটে জাম

13

কৃষি ও কৃষকের উন্নয়নে সেলিম রেজার সুস্পষ্ট অঙ্গীকার

14

ভোলায় দ্বিতীয় দিনের মতো অভ্যন্তরীণ ৫ রুটে বাস সিএনজির ধর্ম

15

বেতন বাড়াতে মনে হয় আপনারা খুশি না - সাংবাদিকদের প্রশ্ন নাজমু

16

বাবাকে হারানোর এক মাস মাকে হারিয়ে অসহায় হামিম

17

সুন্দরবন রক্ষায় যুবদের লড়াই

18

কয়েক দিনের ব্যবধানে শার্শায় আবারও ভ্যান ছিনতাই

19

কৃষকের অ্যাপ নিবন্ধন কর্মশালা-২০২৫ ঈশ্বরগঞ্জে অনুষ্ঠিত

20