জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুরের কালিয়াকৈরে টিনসেট বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড

 মোঃ সাজ্জাদ শেখ সুমন 
আজ ০১ ডিসেম্বর ২০২৫ সোমবার সকাল ৮ ঘটিকাই জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা দিঘির পাড় এলাকায় বায়েজিদ মাস্টার ও মহিউদ্দিন সহ তিন জনের ভাড়াই দেয়া ৫টি দোকানঘর সহ প্রায় ৭৫-৮০টি টিনসেট রুম পুড়ে ছাই হয়ে গেছে। 
ধারণা করা হচ্ছে প্রায় ৮০ লক্ষ থেকে ১ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
যেহেতু এটি একটি গার্মেন্টস শিল্প এলাকা সবাই শ্রমজীবী কর্মস্থলে থাকায় প্রতিদিন ঘুম তালাবদ্ধ ছিল এজন্য কোন মালামাল অন্যত্র সরিয়ে নিতে পারেনি । এক বাসিন্দা জানান তার বিদেশ যাবার জন্য টাকা পাসপোর্ট সহ সকল কাগজপত্র পুড়ে গেছে । কয়েকটি মুদি দোকান এবং ঔষুধের দোকান ছিল যেখানে প্রচুর পরিমাণ মালামাল ছিল ।
 রুমগুলো পাশাপাশি হওয়ায় খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে মাত্র ৩০ মিনিটে সব শেষ প্রতিটি রুমে গ্যাস 
সিলিন্ডার থাকায় আগুনের ভয়াবহতা আর দ্বিগুণ হয়েছে বলে জানাই ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসকে ৮:১৫ মিনিটে ফোন দিলে তারা ৮:৩৫ মিনিটে ঘটনা স্থানে পৌঁছে ৪৫ মিনিটের প্রচেষ্টায় ৯:২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
অনেক ঘনবসতি এবং ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার মতো রাস্তায় না থাকার কারণে ফায়ার সার্ভিস আসতে 
সময় লেগেছে বলে দাবি স্থানীয়দের 
এছাড়াও ফায়ার সার্ভিস জানায় পানির সংকট এবং উচ্ছুক জনতার জন্য আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।
উপস্থিত স্থানীয়রা জানাই রাইস কুকার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে ।
ফায়ার সার্ভিস এখনো কোন তথ্য দেয়নি প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে বিদ্যুৎ শর্ট সার্কিট।

পৌর মেয়র মুজিবর রহমানের পক্ষ থেকে রুম প্রতি ১০০০ টাকা এবং তিন বেলার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
 ডিসি মহোদয় কর্তৃক প্রতিনিধি দল ঘটনাস্থান পরিদর্শন করেছে । 
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসেছে এবং তারা আশ্বাস দিয়েছে সরকারিভাবে সব রকম সহযোগিতা করা হবে এবং রাত্রি যাপন করার জন্য একটি করে কম্বলের ব্যবস্থা করা হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিন পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম

1

কাশিপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

2

নাসির নগরে হারিয়ে গেছে ঐতিহ্যবাহী কাউন চাষ

3

শার্শায় এইচএসসি জিপিএ-৫ শিক্ষার্থী গ্রাম পুলিশ ও উদ্যোক্তাদে

4

টঙ্গীতে উদ্ধার হওয়া ব্যাগে ৮ টুকরো মরদেহ

5

গ্যাস সংযোগ পাবেন শিল্পমালিকরা

6

নোয়াখালীর সেনবাগে দুই শিক্ষকের বিদায়ী অনুষ্ঠান

7

মুন্সীগঞ্জে দেশীয় অস্ত্রসহ আটক-১

8

জুইদন্ডী হাজী বাজার, প্রিমিয়ার লীগ লং পিচ ক্রিকেট টুর্নামেন্

9

সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী সারোয়া

10

পাবনায় ছাত্রদল নেতার ঝুলন্ত লা-শ উদ্ধার

11

শাবিপ্রবিতে গণতন্ত্র হত্যা: দ্রুত ছাত্রসংসদ নির্বাচন দাবিতে

12

বাড়ি বাড়ি গিয়ে ভোটার আইডি ও বিকাশ নম্বর সংগ্রহ বেআইনি: শামা

13

সরাসরি আইন লঙ্ঘনের পরও ইসি তারেক রহমানকে শোকজ দেয়নি

14

ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

15

পাঁচবিবিতে ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে মেয়েরা এগিয়ে

16

সাভারে নিষিদ্ধ আওয়ামী ও ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

17

বান্দরবানের আলীকদমে মাতামুহুরি নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

18

কারাগারে থানা আওয়ামী লীগের সভাপতির মৃত্যু

19

সাভারে সাত মাসে ৬ খুন, নেপথ্যে ভবঘুরের ছদ্মবেশে ‘সাইকো’ সম্র

20