জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গাছের ডালে ঝুলছিল অজগর, অক্ষত অবস্থায় উদ্ধার

সঞ্জয় দেবনাথ

বুধবার ১০ ডিসেম্বর সকালে শ্রীমঙ্গল শহরতলীর সিন্দুরখাঁন রোডের জোড়পুল এলাকায় একটি গাছের ডালে অজগরকে ঝুলতে দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে। সাপটিকে একদল লোক গাছ থেকে নামিয়ে মেরে ফেলার চেষ্টা করেন। ওই গাছের সাথেই ছিল পল্লীবিদ্যুতের লাইন। বিদ্যুতের তার দেখে কেউ সাহস পায়নি সাপটিকে গাছ থেকে নামিয়ে আনতে। পরে কিছু সচেতন মানুষ বিদ্যুত অফিসে ফোন দিয়ে ঘটনা অবহিত করেন। সাপটিকে উদ্ধার করার জন্য বিদ্যুত অফিস থেকে জানানো হয় শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কতৃপক্ষকে।
পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দীপ ও রিদম গৌড় ঘটনাস্থলে গিয়ে গাছের উপর থেকে সাপটিকে নিরাপদে নামিয়ে আনেন।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, সাপটি এর আগেও এলাকার অনেক মানুষের বাড়িতে হাঁসুমুরগি ও ছাগল খেয়ে ফেলেছিল। সাপটি যদি সেই সময়ে মাটিতে বা অন্য কোনো খোলা জায়গায় থাকত, তবে উৎসুক জনতা একত্রিত হয়ে মেরে ফেলতে পারত।
উদ্ধারের পর অজগর সাপটিকে শ্রীমঙ্গলস্থ বনবিভাগ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিহত শিশু আলিফার পরিবারের খোঁজ নিলেন গণসংহতি নেতা তরিকুল সুজ

1

কয়রায় জোরপূর্বক জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

2

লোহাগড়ায় কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময় করলেন এনপিপির চেয়ারম্য

3

নোয়াখালীতে ৬ মামলার আসামিকে পিটিয়ে হত্যা, ডাকাত আখ্যা দিয়ে ম

4

নাব্য সংকটে দৌলতদিয়া ৭ নং ফেরিঘাট বন্ধ ঘোষণা

5

মহেশখালীতে বিএনপি প্রার্থী আলমগীর ফরিদের মনোনয়নপত্র দাখিল

6

যৌথবাহিনী সাভারে মাদকের অভিযান পরিচালনা করে

7

নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন

8

চিলমারীতে মহান বিজয় দিবস উদযাপিত

9

রায়গঞ্জে সড়ক সংস্কারকাজে চরম অবহেলা

10

বকেয়া গ্যাস বিল নারায়ণগঞ্জ-৪ আসনে মোহাম্মদ আলীর মনোনয়ন স্থগ

11

মানসিক ভারসাম্যহীন নারী খোলা পরিবেশে সন্তান প্রসব করে পালিয়ে

12

উথলী বাসস্ট্যান্ডে ভোক্তা অধিকারের অভিযান, অনুমোদনহীন বীজ বি

13

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শিবগঞ্জ সাংবাদিকদের সাথে এমপি প্

14

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত, ঘন কুয়াশায়

15

নিয়ামতপুরে বিকেলে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত

16

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন

17

টেকনাফে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগ মহিলা সমাবেশ অনুষ্ঠ

18

মাদারীপুরে সড়কে গাছ ফেলে অবরোধ

19

নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে: সালাহউদ

20