গাইবান্ধা প্রতিনিধি।।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ইদলপুর ইউনিয়নের কুন্জমহিপুর গ্রামে মঙ্গলবার পুকুরের পানিতে ডুবে আদুরী (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত আদুরী ওই গ্রামের আতোয়ার রহমানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির উঠানে খেলা করছিল আদুরী। এক পর্যায়ে খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। দীর্ঘক্ষণ তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে বের হন। পরে পুকুরে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হলেও ততক্ষণে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুঞ্জমহিপুর গ্রামের স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন,“অসাবধানতার কারণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। শিশুটির অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন,“ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন