মোঃ মানিক মিয়া।।
গাইবান্ধা জেলায় সাঘাটা থানার ভিতরে ঢুকে পুলিশকে ছরিকাঘাত করে পালানোর সময় ধাওয়া খেয়ে পাশের পুকুরে ঝাঁপ দেওয়া যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। দীর্ঘ ১০ ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের সদস্যরা ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে। পুরোপুরি পরিচয় না পাওয়া গেলেও তার কাছে থাকা গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির একটি প্রবেশপত্র ছিল। তা থেকে জানা যায় তার নাম সিজু মিয়া, সে গাইবান্ধা সদর উপজেলা গিদারি ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি।
মন্তব্য করুন