তরু খান।।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়ন নদী ভাঙন রোধ ও ভাঙনকবলিত মানুষের দুর্ভোগ নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আজ রবিবার দুপুরে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এরেন্ডাবাড়ী ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন এরেন্ডাবাড়ী ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান, গণধিকার পরিষদ গাইবান্ধা জেলা সাধারণ সম্পাদক মোঃ সামিউল ইসলাম, সমাজসেবক মোহাম্মদ আলী, এম এ রিপন রবি, মোঃ জুয়েল রানা, মোঃ করিম তরফদার, মোঃ দুলাল মিয়া, বেলাল হোসেন প্রমুখ।
মানববন্ধন চলাকাল বক্তারা বলেন, বিভিন্ন গ্রাম ভয়াবহ নদী ভাঙনের কবলে পড়েছে। ঘরবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। তারপরেও কোন প্রকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছ না পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।অবিলম্বে টেকসই বাঁধ নির্মাণ, ভাঙন প্রতিরোধে জরুরি ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের দাবি জানান।মানববন্ধন শেষে গাইবান্ধা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মন্তব্য করুন