জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

গাইবান্ধার সাদুল্যাপুরে বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসীর গুলিতে মহিলা সহ ২ জন আহত

শাহ মো মুশফিকুর রহমান।।

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ৭নং ইদুলপুর ইউনিয়নের ১৩ আগস্ট বুধবার সকালে প্রতিদিনের মতো নাপিত বাজার হোটেল ব্যবসায়ী  আবু বক্কর সিদ্দিকের ছেলে অসীম হোটেলের কাজে নিয়োজিত ছিল। সকাল ১০ টার দিকে উক্ত হোটেলে প্রবেশ করে গোলাপ। নাস্তা সেরে কিছু না বলে উঠে যাওয়ার সময় দোকান মালিক অসীম বিল চাইতে গেলে গোলাপ বলে সে কোথাও কোন খরচ করলে তার কোন টাকা লাগে না। অসীম গোলাপকে বলে যে আগেরও বাকি রয়েছে সেই টাকাও দিয়ে যাও নাহলে যাওয়া হবে না এই নিয়ে দুজনার মধ্যে  কথা কাটাকাটি সহ হাতাহাতি হয়। এক পর্যায়ে গোলাপ তার কোমড়ে থাকা পিস্তল বের করে অসীমের দিকে তাক করে গুলি চালায় অসীম গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে সেলিনা বেগম নামের একজন মহিলা অসীমকে উদ্ধার করতে আসলে গোলাপ তাকেও গুলি করে। গুলির শব্দে স্থানীয় জনসাধারণ ছুটে আসলে সন্ত্রাসী গোলাপ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ আহত  অসীম ও সেলিনা বেগমকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সাদুল্লাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সন্দেহজনক বেশ কয়েকটি জায়গায় অভিযান পরিচালনা করলেও সন্ত্রাসী অ*স্ত্রধারী গোলাপকে এখনো গ্রেফতার করতে পারেনি।
কে এই গোলাপ?
সাদুল্লাপুর উপজেলার ইদুলপুর ইউনিয়নের দক্ষিণ  চক দারিয়া গ্রামের মৃত্যু তয়েজ উদ্দিন এর পুত্র গোলাপ। বাবা মা মারা যাওয়ার পর বেপরোয়া জীবনযাপন করত গোলাপ। সময়ের সাথে সাথে মাদক অস্ত্র ব্যবসা চোরাকারবারী সহ নানান অপকর্মের সাথে জড়িয়ে পরে।  পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এমপি উম্মে কুলসুম স্মৃতির পালিত সন্তান হিসেবে পরিচিত  গোলাপ স্থানীয় আওয়ামী লীগকে সুসংগঠিত করার অন্যতম দায়িত্বশীল নেতা বলে এলাকায় চাউর আছে।  এলাকার লোক বলছেন সে সারাক্ষণ অস্ত্র সাথে নিয়ে ঘুরে বেড়াতো যে কারণে তার বিরুদ্ধে কোনো মানুষ কথা বলার সাহস পেত না।
এরকম ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে অবিলম্বে সন্ত্রাসী গোলাপকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন এলাকার সাধারণ মানুষ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত অন্তত ১৫

1

হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে ১,১৯৪ বস্তা সার জব্দ

2

নোয়াখালীতে ৬টি আসনে বিএনপি’র প্রার্থী ঘোষণা

3

খালেদা জিয়া ছিলেন আপোষহীন এক সংগ্রামী নেত্রী-ব্যারিস্টার খোক

4

সিদ্ধিরগঞ্জের হিরাঝিলে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত

5

শাপলা কলি প্রতীকে ভোট চান সুলতান মুহাম্মদ জাকারিয়া-সেনবাগে জ

6

ডিম ও ব্রয়লারের দরপতনে কুলিয়ারচরের পোল্ট্রি খাতে সঙ্কট, দিশে

7

ভান্ডারিয়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মা

8

দখল-দূষণে বিপন্ন সরু নালায় পরিণত তাড়াইলের নরসুন্দা নদী

9

৭ম জেলা কাব ক্যাম্পুরী ২০২৬-এর উদ্বোধন করলেন পুলিশ সুপার

10

হোসেনপুরে ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন অপু গ্রেপ্তার

11

টাঙ্গাইলের সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

12

গোমস্তাপুর সীমান্তে পাঁচ জনকে পুশইনের সময় বিজিবির হাতে আটক

13

ভালুকায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

14

জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে প্রসিকিউশনের শুনানি আজ

15

গোপালপুরে বিএনপির ব্যানার ও ফেস্টুন অপসারণ কার্যক্রম

16

তুহিন হত্যার প্রতিবাদে -সন্ত্রাসীদের দ্রুত শাস্তি চেয়ে ঝালকা

17

শঙ্খচিল যুবশক্তি ফাউন্ডেশন’-এর নবগঠিত কমিটির শপথ গ্রহণ

18

জীবন তারেক রহমানকে যা দিয়েছে, তার চেয়ে হাজার গুণ বেশি কেড়ে ন

19

পার্বতীপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফি

20