গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
মোঃ বাপ্পি মিয়া।
পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গু রোগীর প্রকোপ বেরেই চলছে। যেখানে ডেঙ্গু রোগীরা সেবা নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসে সেখানেই ডেঙ্গু মশা তৈরীর কারখানা গড়ে উঠেছে। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে অন্য রোগে চিকিৎসা নিতে আসা রোগীরা। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায় বর্তমানে ৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। ১ জানুয়ারী ২৫ থেকে ৮ অক্টোবর ২৫ পর্যন্ত উপজেলায় ২৪৭ জন ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়েছে। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা গেছে খোদ হাসপাতালেই এডিস মশা বংশবিস্তারের কারখানা, হাসপাতালের চারপাশ ময়লা আবর্জনায় ভরা, চারপাশে ডাবের খোসা ফেলে রাখা হয়েছে, সেই খোসায় পানি জমে আছে, চারপাশের ড্রেনগুলোতেও পানি জমে আছে, বিভিন্ন বর্জ রাখার পাত্রেও পানি জমে আছে। এ বিষয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মেজবাহ উদ্দিন বলেন পৌরসভার বর্জ অপসারণের কাজে নিয়োজিত ব্যাক্তিরা এগুলো নিয়ে যাওয়ার কথা। কিন্তু কেন নেয়নি, সে বিষয়ে খোঁজ খবর নিয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান।