জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

গলাচিপায় ফেয়ার প্রাইজের চাল বিতরণে অনিয়ম: দুই নেতা আটক

jahiduil islam



পটুয়াখালীর গলাচিপায় ফেয়ার প্রাইজের চাল বিতরণের সময় ওজনে কম দেওয়ার অভিযোগে গণ অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের দুই নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের নিজহাওলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— ইউনিয়নের ৪ ও ৮ নম্বর ওয়ার্ডের ফেয়ার প্রাইজ ডিলার ও শ্রমিক অধিকার পরিষদের ইউনিয়ন কমিটির সাবেক আহ্বায়ক সাগর হোসেন দুদা, এবং তার সহোদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড গণ অধিকার পরিষদের আহ্বায়ক দাদন মিয়া।

অনিয়মের অভিযোগ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডিলার সাগর হোসেন দুদা প্রতি ৩০ কেজি চালের বিপরীতে কার্ডধারীদের কাছ থেকে ৪৫০ টাকা নিলেও দিচ্ছিলেন মাত্র ২৪ থেকে ২৬ কেজি চাল। এছাড়া নতুন কার্ড প্রদানের নামে প্রতিটি কার্ডধারীর কাছ থেকে ২৫০ টাকা করে নেওয়ার অভিযোগও ওঠে।

রতনদী তালতলী ইউনিয়নের ৪০১ জন কার্ডধারীর জন্য ১২ টন চাল বরাদ্দ ছিল (প্রতি কার্ডে ৩০ কেজি করে)। এর মধ্যে মাত্র ৫২ জনকে চাল বিতরণের সময় এ অনিয়ম ধরা পড়ে। স্থানীয়রা বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করলে তারা ঘটনাস্থলে গিয়ে সত্যতা পান এবং অভিযুক্তদের আটক করে গলাচিপা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

সাংগঠনিক ব্যবস্থা

ঘটনার পর গলাচিপা উপজেলা শ্রমিক অধিকার পরিষদের দপ্তর সম্পাদক মো. রুবেল মিয়া এবং ইউনিয়ন শ্রমিক অধিকার পরিষদের সদস্য সচিব মো. রিয়াজুল ইসলাম স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে ওই দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

একইভাবে গণ অধিকার পরিষদের সদস্য সচিব জাকির হোসেন মুন্সি বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে অভিযুক্তদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।”

প্রশাসনের বক্তব্য

গলাচিপা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, “আমি বর্তমানে গলাচিপার বাইরে রয়েছি। তবে এ ঘটনায় উপ-খাদ্য পরিদর্শক বাদী হয়ে মামলা করবেন। অভিযুক্ত ডিলারের লাইসেন্সও বাতিল করা হবে।”

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান জানান, “এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে প্রথম নির্বাচনী সমাবেশে তারেক রহমান :আফনারা ভালা আছইন

1

বাবাকে গ্রেফতারের পর নিয়মিত আমাদের খোঁজখবর নিতেন খালেদা জিয়া

2

রোয়াংছড়িতে উপজেলা নির্বাহী অফিসার বিদায় ও বরণ সংবর্ধনা

3

জবই বিলে পাখির প্রজাতি বাড়লেও সংখ্যা কমেছে আশঙ্কাজনক হারে

4

কালিহাতীতে এক ব্যাক্তিকে পায়ের রক কেটে হত্যা

5

সংবাদ সম্মেলনে হান্নান মাসউদ মিথ্যাচার করেছেন অভিযোগ বিএনপির

6

ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত

7

আজমেরী ওসমানের সহযোগী পাভেল অস্ত্রসহ আটক.

8

মাদারীপুর-২: আসনে মনোনয়ন বাতিলের দাবিতে রাজৈরে সমাবেশ

9

ইসলামী নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবো” - মুফতি রেজাউল ক

10

কয়রায় জোরপূর্বক জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

11

নোয়াখালীতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বৃদ্ধের মৃত্যু

12

ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক গত বছর(২০২৫) ৩৬ আসামীসহ ০৬ কোটি ০৬

13

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত; মরদেহ

14

চাঁপাইনবাবগঞ্জে ট্রাফিকের ধাওয়ায় ট্রাকের নিচে পড়ে ২ তরুনে

15

শেষ বলে ছক্কা হাকিয়ে, সিলেটকে জেতালেন ওকস

16

বান্দরবানের লামায় সিনিয়র সহকারী জজ আদালত স্থাপনের দাবিটি এখন

17

কুয়েটে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ২০২৫-২০২৬ সেশনের ১ম বর্ষ ভর্

18

ঝিনাইদহে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্টদের

19

যশোর-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির প্রার্থী নুরুজ্জামা

20