জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

গণভোট ও ভোটার উদ্বুদ্ধকরণে ডিসি আফরোজা আখতার


সানজিদুল হক
গণভোট ও ভোটার উদ্বুদ্ধকরণ, নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং মানবপাচার রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল ৩টায় আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ লুৎফুর কবির। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার। এছাড়া সরুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদ রানাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার বলেন, গণভোট ও ভোটার হিসেবে নারীদের সক্রিয় অংশগ্রহণ গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তিকে আরও সুদৃঢ় করে। তিনি বলেন, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, নারীরা সচেতন ও সংগঠিত হলে সমাজ থেকে বাল্যবিবাহ ও নারী নির্যাতনের মতো সামাজিক ব্যাধি দূর করা সম্ভব। এ ক্ষেত্রে পরিবার ও স্থানীয় পর্যায়ে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার নারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিগঞ্জে খাদ্য বান্ধব ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি

1

বেনাপোল কার্গো ইয়ার্ড টার্মিনালে বিদ্যুৎ শকে অসংখ্য অতিথি পা

2

নাসিরনগরে শহীদ বুদ্ধিজীরি দিবস পালিত

3

মোঘল নগরে জামায়াতের নির্বাচনি ক্যাম্পেইন অফিসের জমকালো উদ্বো

4

নোয়াখালী ৫ ধানের শীষের প্রার্থীর মনোনয়ন পত্র জমা দিলেন আলহাজ

5

হোসেনপুর ও গফরগাঁওয়ে দুই প্রশাসনের যৌথ অভিযান:ভেকু ও ট্রাক্ট

6

সুন্দরবনের দুই মাস কাঁকড়া ধরা নিষিদ্ধ

7

পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র জমা

8

বেগম খালেদা জিয়ার আশুরোগমুক্তি ও দ্রুত সুস্থতার জন্য গীতাপাঠ

9

শিবচরে অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ ও গাভ

10

রায়গঞ্জের নিমগাছীতে আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপির প্র

11

সিলেটে ফুটপাত দখল করে ব্যবসা, ১০ হকার আটক, ৫ জনের কারাদণ্ড

12

দিনাজপুরে মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে ফুলেল শ

13

কিশোরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির শুভ উদ্

14

শাহ পলোয়ান রহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসা ও হেফজ খানার ছবক প্রদা

15

ধামরাইয়ে সাদ মেডিকেল সেন্টার উদ্বোধন উপলক্ষে বিনামূল্যে চক্ষ

16

অষ্টগ্রামে সৌন্দর্য বিনষ্ট করার প্রতিযোগিতায় এগিয়ে আছেন সি

17

আদমদীঘিতে ৪র্থ শ্রেনীর ছাত্রী পালাক্রমে ধর্ষনের শিকার গ্রেপ্

18

ঝিনাইদহ কালীগঞ্জে সোনালী ব্যাংকের ভেতর কৌশলে টাকা চুরি, থানা

19

সুন্নী জোটের প্রার্থীদের বিরুদ্ধে কুচক্রীদের অপপ্রচার

20