জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে পলোগ্রাউন্ড হবে ঐতিহাসিক মাইলফলক

মনির আহমদ আজাদ 

চট্টগ্রাম বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের চট্টগ্রাম আগমন উপলক্ষে আগামী ২৫ জানুয়ারি পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত ঐতিহাসিক মহাসমাবেশ সফল করার লক্ষ্যে লোহাগাড়া উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ জানুয়ারি (সোমবার) বিকেলে লোহাগাড়া প্যারাগন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আসহাব উদ্দিন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে আসহাব উদ্দিন চৌধুরী বলেন, “আগামীর রাষ্ট্রনায়ক, ভবিষ্যৎ বাংলাদেশের অগ্রদূত, গণতন্ত্রের মহানায়ক আমাদের নেতা তারেক রহমানকে বরণ করতে চট্টগ্রামের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। ২৫ জানুয়ারি পলোগ্রাউন্ড মাঠে জনসমুদ্রের ঢল নামবে।”

তিনি বলেন, স্বৈরশাসনামলে মানুষের ভোটাধিকার হরণ, মতপ্রকাশের স্বাধীনতা দমন এবং রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। সেই দুঃসময়ে তারেক রহমান জনগণের অধিকার পুনরুদ্ধারের নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে সারাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে।

সভাপতির বক্তব্যে নাজমুল মোস্তফা আমিন বলেন, “আমরা এখনও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আছি। তারেক রহমানের চট্টগ্রাম আগমন এই আন্দোলনকে আরও ত্বরান্বিত করবে এবং চট্টগ্রামবাসীকে নতুন করে গণতান্ত্রিক শক্তি যোগাবে।”

বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ধানের শীষের নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে বিএনপি সরকার গঠন করতে পারলে সদ্য প্রয়াত আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও তারেক রহমানের দীর্ঘদিনের সংগ্রাম চূড়ান্ত পর্বে পৌঁছাবে। এজন্য বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রস্তুতি সভায় বক্তারা আগামী ২৫ জানুয়ারি পলোগ্রাউন্ড মাঠে জনসমুদ্রের সমাগম ঘটিয়ে মহাসমাবেশ সফল করতে বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, মো. সাজ্জাদুর রহমান, সালাউদ্দিন চৌধুরী সোহেল ও মো. ফৌজুল কবির ফজলু। এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা উলামা দলের আহ্বায়ক মাওলানা মুজিবুর রহমান।

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আবু সেলিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সভায় বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, পলোগ্রাউন্ডের মহাসমাবেশ হবে ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের এক ঐতিহাসিক মাইলফলক। সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ ও ব্যাপক জনসম্পৃক্ততার মাধ্যমে কর্মসূচি সফল করা হবে। ###

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন স্থগিতের প্রতিবাদে

1

ফরিদপুর-১ আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী শাহ মোহাম

2

দিনাজপুরে নারী উদ্যোক্তা জাগরণের আলো

3

আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ভূমিকায় ‘পাতানো নির্বাচন’-এর আ

4

সংগঠনকে ঐক্যবদ্ধ করাই এখন মূল লক্ষ্য

5

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত

6

ঈশ্বরগঞ্জের রাজিবপুরে একই রাতে তিন গ্রামে চুরি

7

সিরাজগঞ্জের ৬টি আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

8

কাপাসিয়ায় জঙ্গলে ঝুলন্ত হিরনের মরদহ ঘিরে রহস্য "আত্মহত্যা

9

কক্সবাজার ৪( উখিয়া-টেকনাফ) বিএনপির প্রার্থীকে হত্যার হুমকি দ

10

পাঁচবিবিতে পর্দা নামলো ভাসানী স্মৃতি ডে-নাইট টি-২০ ক্রিকেট ট

11

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়

12

জনবল সংকটে জর্জরিত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

13

বরগুনার তালতলীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে গুরুতর আহত করল স্বা

14

মৌলভীবাজারে ১৭ বছর পর বাবার কোলে প্রবীর

15

পিতা মাতার উপর অভিমান করে অজানার উদ্দেশ্যে বের হয়েছিল সরিষা

16

১০ নং হরিরামপুর ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও গণভোটে

17

পাঁচ দফা কর্মসূচি বাস্তবায়ন ও নাশকতা প্রতিরোধে ধাপেরহাটে জাম

18

মাদক

19

বাঞ্ছারামপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের বিরুদ্ধে বিএ

20