জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল

শাখাওয়াত হোসেন মোল্লা।।

মাদারীপুরের শিবচর উপজেলায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই)  কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিবচর পৌরসভা শাখা ছাত্রদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
এসময় ২০২৪ সালে জুলাই আগস্টে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহিত শহীদদের আত্মার মাগফেরাত কামনায দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। 
দোয়া মাহফিল শিবচর পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক সাঈদ হাসান শিহাব বলেন, আজকের এই মিলাদ মাহফিলে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই আগস্ট মাসে শহীদ হওয়া সকল বীরদের , যাঁরা গণতন্ত্র ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। 
জুলাইয়ে শহীদদের যেই ত্যাগ কোনো কিছুর বিনিময়ে শোধ করা যাবে না। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের শহীদদের কবরের আজাব মাফ করে দেন । একই সঙ্গে আহতদের সুস্থতা কামনা করছি। 
এসময় শিবচর পৌরসভা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক রুহুল আমিন রিমন, সাইদুর রহমান রাসেদ, সদস্য আরিফুল হাওলাদার, সদস্য সোহানুর রহমান, সরকারি বরহামগঞ্জ কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাকিবুজ্জামান সাকিব, সৌরভ আহমেদ, মহিউদ্দিন আহমেদ, ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ ছাত্রদলের নেতা ইমন মৃধা, ইয়াসিন, সুজন, পৌরসভা ছাত্রদলের নেতা ফাহিম, সাবের, নাজমুল, নাহিদ, শিহাবসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহ-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

1

খুলনায় রূপসা ব্রিজ সংলগ্ন এলাকায় প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষে আ

2

১০ নং হরিরামপুর ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও গণভোটে

3

মিরসরাইয়ে মানারুল কোরআন একাডেমির গ্র্যাজুয়েশন সিরিমনি

4

নির্বাচনী মাঠে কামরুজ্জামান রতনের শক্তিশালী প্রত্যাবর্তন

5

বগুড়ায় উদ্যোক্তাদের ১০ দিনব্যাপী বিসিক মেলা উদ্বোধন

6

২১ বছরেও জ্বলে ওঠেনি টেংরাটিলা: পরিত্যক্ত গ্যাসক্ষেত্রে চাপা

7

ঈশ্বরদীতে এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপে অতিরিক্ত অর্থ আদা

8

লোহাগাড়ায় বিস্ফোরক মামলার এজাহারভূক্ত আসামি খোকন কান্তি নাথ

9

কুড়িগ্রামে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

10

উল্লাপাড়ায় জনপ্রিয় হচ্ছে কালোজিরা চাষ

11

নান্দাইলে গর্ভপাতের মিথ্যা মামলা দিয়ে নিরীহ পরিবারকে হয়রানি

12

ভূরুঙ্গামারীতে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা শামসুল হক গ্র

13

নতুন সদস্যদের বরণ করে নিলো ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব

14

কালিয়াকৈরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবি

15

বাঁশখালীতে জেলা গোয়েন্দা শাখা ও থানা পুলিশের যৌথ অভিযানে ১টি

16

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারতীয় শাড়ি, চাদর ও দুটি গরু জব্

17

আগৈলঝাড়ায় গোয়াল ঘর থেকে গরু চুরির চেষ্টা, ব্যর্থ হয়ে পাল

18

দোয়ারাবাজারে ব্যবসায়ী দ্বন্দ্বে আহাদ হত্যাকান্ড সংঘটিত

19

মাইজবাড়ী ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

20