জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

গজারিয়ায় বিএনপির জনসেবামূলক রাজনীতির এক উজ্জ্বল উদাহরণ

গাজী মাহমুদ পারভেজ।।

"আওয়ামী ফ্যাসিবাদের পতন দিবস ও ছাত্র-জনতার বিজয়ের মশাল প্রজ্বলন" উপলক্ষে গজারিয়ায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ফ্রি মেডিকেল ক্যাম্প।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১০টায় মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার রসুলপুর এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এই ক্যাম্পে অসংখ্য অসহায় ও দুঃস্থ মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।
এই ব্যতিক্রমী উদ্যোগের আয়োজন করেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মজিবুর রহমান। ভার্চুয়ালি ক্যাম্পের শুভ উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব মহিউদ্দিন।
বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে ব্যতিক্রমী আয়োজন ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নেন একদল অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক। তাদের মধ্যে উল্লেখযোগ্য: ডা. মোঃ শামীম মিয়া – হৃদরোগ বিশেষজ্ঞ, ডা. রিফাত জাহান লিনা – প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, ডা. আমিনুর রহমান – মেডিসিন বিশেষজ্ঞ, ডা. অমিত নারায়ণ শিকদার – চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, ডা. রাজিব কুমার রায় – মেডিকেল বিশেষজ্ঞ রা দিনব্যাপী রোগীদের সেবা প্রদান করেন এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করেন। প্রায় ৫০০ জন রোগী এই সেবায় উপকৃত হন।
এসময় আলহাজ্ব মজিবুর রহমান বলেন “রাজনীতি মানে শুধু বক্তব্য নয়, মানুষকে ভালোবাসা, বিপদের সময় পাশে দাঁড়ানোই হলো প্রকৃত রাজনীতি। আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পেরেছি, এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য।”
ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক বাইজিদ আহমেদ শ্রাবণ বলেন, “যে সময় দেশে মানবিক মূল্যবোধের অবক্ষয় চলছে, সেই সময়ে এই ধরনের উদ্যোগ নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা চাই, ছাত্র-জনতার এই বিজয়ের দিনটিকে মানুষের সেবায় উৎসর্গ করতে।”
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বোরহান উদ্দিন ভূঁইয়া, সদস্য, জেলা বিএনপি আহবায়ক কমিটি আমিনুল ইসলাম জসিম, সাবেক সভাপতি, জেলা ছাত্রদল, ইঞ্জি. মকবুল আহমেদ রতন, যুগ্ম আহবায়ক, উপজেলা বিএনপি, স্বপন সরকার, আহবায়ক, গজারিয়া ইউনিয়ন বিএনপি, গিয়াস উদ্দিন খোরশেদ ও হারুন প্রধান, টেংরাচর ইউনিয়ন বিএনপি, বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী
এই আয়োজন এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। জনসেবার এই উদ্যোগ রাজনৈতিক কর্মীদের জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ কলেজ তাড়াশ

1

সংসদ নির্বাচন ২০২৬: আজ প্রতীক বরাদ্দ, জেলা প্রশাসকের কার্যাল

2

সরাইল প্রেসক্লাবের সাথে ইউএনও

3

চাঁদআলী টোল প্লাজায় বাসের আঘাতে নসিমন চালকের মৃত্যু

4

কমলগঞ্জে রেমিট্যান্স যোদ্ধা আন্ত:জেলা কাপ ক্রিকেট টূর্নামেন্

5

টেকনাফ থানাধীন বাহারছড়া–হোয়াইক্যং পাহাড়ে অপহরণকারী চক্র নির্

6

১৫তম চাপাই উৎসব উদযাপন করলো ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ সমিতি

7

নোয়াখালীতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বৃদ্ধের মৃত্যু

8

কোম্পানীগঞ্জে বিএনপির গণসমাবেশে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন

9

টাঙ্গাইলের ৩ বিদ্রহী প্রার্থী দল থেকে বহিষ্কার

10

নান্দাইলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষে কাজ করার আহ্বান

11

পাবনার সাঁথিয়ায় অসহায় বৃদ্ধা আলেয়া খাতুন উপজেলা প্রশাসনের উ

12

মাদক

13

সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমনের জন্মদিন পালন করলেন সহকর্মীর

14

কালিয়াকৈরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে চোরের মৃত্যু

15

কুট্টাপাড়া লিটল স্টার কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণির শিক্ষার্থী

16

রামুর মরিচ্যা চেকপোস্টে ৮০ হাজার ইয়াবাসহ এক যুবক আটক

17

কুড়িগ্রামের আজ সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রী সেলসিয

18

তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীতে মঞ্চ প্রস্তুত, নিরাপত্ত

19

কেরানীগঞ্জের সেই মাদ্রাসায় ফের বিস্ফোরণ, আহত ১

20