জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র ডাকাত হামলা: রিপন ডাকাতসহ ৩ জন গ্রেপ্তার

গাজী মাহমুদ পারভেজ।।

মুন্সিগঞ্জের গজারিয়ায় অস্থায়ী পুলিশ ক্যাম্পে সশস্ত্র ডাকাত দলের ভয়ঙ্কর হামলার ঘটনায় র‌্যাব-১১ দ্রুতগতিতে অভিযান চালিয়ে মেঘনার শীর্ষ নৌ-ডাকাত রিপন ডাকাতসহ তিনজনকে আটক করেছে। গ্রেপ্তারদের মধ্যে নয়ন-পিয়াস-রিপন বাহিনীর গুরুত্বপূর্ণ সদস্যরা রয়েছে।
মামলা ও গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট, ২৫ ইং বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুরে অস্থায়ী পুলিশ ক্যাম্পে নয়ন-পিয়াস-রিপন বাহিনী সশস্ত্র হামলা চালায়।
প্রায় ৩০-৪০ জন ডাকাত দ্রুতগতির ট্রলারে এসে পুলিশ ক্যাম্পের ওপর ককটেল বিস্ফোরণ ও একের পর এক গুলি ছোড়ে। ডাকাতদের পক্ষ থেকে প্রায় ১০০ রাউন্ড গুলি চালানো হয়, পুলিশের আত্মরক্ষার্থে ২০ রাউন্ড পাল্টা গুলি ছোড়া হয়। আধা ঘণ্টার বেশি সময় ধরে দু’পক্ষের মধ্যে গোলাগুলি চলে।
পুলিশের দৃঢ় প্রতিরোধে ডাকাতরা শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে সন্ধ্যা পৌনে ৬টার দিকে চাঁদপুরের মতলবের দিকে পালিয়ে যায়।
স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে নয়ন, পিয়াস, রিপন ও লালু বাহিনী মেঘনা নদী ও শাখা নদীতে অবৈধ বালুমহাল, নৌ চাঁদাবাজি এবং হত্যাকাণ্ড চালাচ্ছে। গত এক বছরে নদীতে সংঘর্ষ ও গোলাগুলিতে স্থানীয় কয়েকজন নিহত হয়েছেন।
ডাকাত বাহিনীর ভয়ভীতি ছড়িয়ে স্থানীয়রা মুখ খোলার সাহস পাচ্ছিলেন না। গ্রাম ছাড়তে বাধ্য হয়েছিল শতাধিক পরিবার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই জামালপুরে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়, যার ফলে গ্রামে শান্তি ফিরতে শুরু করে এবং ডাকাতদের কার্যক্রমে বাধা সৃষ্টি হয়।
পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা এসআই (নিরস্ত্র) সৈয়দ আজহারুল ইসলাম গজারিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মামলার ভিত্তিতে র‌্যাব-১১, সদর কোম্পানি নারায়ণগঞ্জ অভিযান চালিয়ে ঢাকা ও গাজীপুর থেকে রিপন ডাকাতসহ তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করলেও, পুলিশের তৎপরতা ও র‌্যাবের টহল বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ধীরে ধীরে নিরাপত্তা ও আস্থা ফিরছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকার আপত্তিকর ছবি ও ভিডিও অনলাইনে ছেড়ে দেওয়ার অভিযোগে

1

মায়ের গায়ে ছেলে হাত তোলায় এলাকাবাসী ক্ষিপ্ত

2

বগুড়ায় ২ কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

3

নরসিংদী প্রেসক্লাবের নির্বাচনে মাখন সভাপতি পলাশ সাধারণ সম্পা

4

খালেদা জিয়ার ইন্তেকালে ঝালকাঠিতে জেলা বিএনপির শোক কর্মসূচি

5

টাঙ্গাইলের মধুপুরে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরো

6

ছাত্রলীগ নেতার অভিযোগ ‘৫ লক্ষ টাকা চেয়েছে’, জেলার বললেন ‘সম্

7

চাটমোহর–কাছিকাটা সড়ক বেহাল দশায় জনদুর্ভোগ চরমে

8

নান্দাইলে পায়ে শিকল বাধা অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার

9

চট্টগ্রামে তিনটি আসনে বিএনপির প্রার্থী বদল সালাউদ্দিনের পরিব

10

রাজিবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিক

11

মানবাধিকার কর্মী এনসিপি নেতা এড,মাহবুবকে এমপি নির্বাচিত করতে

12

সরকারি জায়গায় রোপিত শতাধিক গাছ কেটে ফেললেন প্রেম লাল যাদুয়া

13

অপরেশন ডেভিলহ্যান্টে ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্

14

কালিয়াকৈরে ২ দিন ব্যাপী বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া ম

15

ঠাকুরগাঁওয়ে জমি দখলের অভিযোগ বহিষ্কৃত বিএনপি নেতার বিরুদ্ধে

16

আদালতের রায়ে শ্যামনগরে অর্পিত সম্পত্তি অবশেষে বুঝে পেলেন দুই

17

চিতোষী পূর্ব ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আজিম উ

18

কোর্ট বাজার সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন

19

জাতিসংঘ মিশনে নিহত কুড়িগ্রামের শান্ত মন্ডল ও মমিনুল ইসলামের

20