জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গজারিয়ায় দুই প্রবীণ সাংবাদিককে স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

গাজী মাহমুদ পারভেজ 

প্রয়াত প্রবীণ সাংবাদিক, দৈনিক মানবজমিন পত্রিকার গজারিয়া প্রতিনিধি মরহুম আব্দুল আজিজ মাহফুজ এবং মরহুম সাখাওয়াত সরকারের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকাল ৪ টায় গজারিয়া থানা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
গজারিয়া থানা প্রেসক্লাবের সভাপতি নেয়ারুল হক নয়নের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো: আনোয়ারুল আজম আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত সাংবাদিক সাখাওয়াত হোসেনের বড় ভাই সৈয়দ আহমেদ, অবসরপ্রাপ্ত শিক্ষক ও শহীদ মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, আব্দুল গাইফফার, অবসরপ্রাপ্ত শিক্ষক ও এলিমেন্টারি ট্রেনিং ইনস্টিটিউট, মো. গজোপুর থানা প্রেসক্লাবের সিনিয়র উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মোঃ শফিক ঢালী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মরহুম আব্দুল আজিজ মাহফুজ ও মরহুম সাখাওয়াত সরকার ছিলেন সাংবাদিকতার জগতে এক অনন্য আলোকবর্তিকা। এলাকাবাসীর সমস্যাকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে তারা যুগান্তকারী ভূমিকা রেখেছেন। গণমানুষের কথা বলাই ছিল তাদের কাজের মূল লক্ষ্য। তাদের মৃত্যুতে গজারিয়ার সাংবাদিক সমাজ এক নিবেদিত প্রাণ সহযোদ্ধাকে হারালো।
স্মরণসভায় বক্তারা আরও বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে নিরলসভাবে কাজ করেছেন দুই প্রবীণ সাংবাদিক। তাদের কর্মময় জীবন নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। গজারিয়ার উন্নয়ন, সামাজিক সচেতনতা ও মানবিক কার্যক্রমে তাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠান শেষে মরহুমদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
দোয়া অনুষ্টানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, গজারিয়া থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক 
মো. আবুল হোসেন, গজারিয়া থানা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মাহমুদ পারভেজ। 

গজারিয়া থানা প্রেসক্লাবের উদ্যোগে এ স্মরণসভায় স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর ফটিকছড়ি উপজেলা সদর উত্তরে স্থাপনের দাবিতে স্মারকলিপি প

1

চৌদ্দগ্রামে সেনাবাহিনির অভিযানে যুবদল নেতা আব্দুর রহিম মিয়াজ

2

সংসদে আমি করতে পারি, তা আপনারা দেখেছেন ব্যারিস্টার রুমিন ফা

3

নওগাঁ-৪৯ মান্দা-৪ আসনে জামায়াতের বিশাল মোটরসাইকেলের শোডাউন

4

মাট থেকে ব্যারাকে সেনাবাহিনী

5

উত্তর ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে রাস্তা নি

6

দিনাজপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হলেন মুহাদ্দি

7

মাদারীপুরে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

8

শিবচরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপন: প্রদর্শনী, আলোচনা সভ

9

অনলাইন জুয়া: ক্ষণিকের আনন্দে হারিয়ে যাচ্ছে এক প্রজন্ম

10

মাদক বিরোধী অভিযান

11

নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত.

12

শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেট

13

নাসিরনগরে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের পরিচিত সভা অনুষ্ঠ

14

বিলুপ্তির পথে গরুর হাল

15

পার্বতীপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়

16

নড়াইল-২ আসনে বিএনপি প্রার্থী ড. ফরহাদের মনোনয়নপত্র দাখিল, বি

17

জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে পাঁচবিবি পাঁ

18

নোয়াখালীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির করায় জরিমানা

19

সংবাদ সম্মেলনে হান্নান মাসউদ মিথ্যাচার করেছেন অভিযোগ বিএনপির

20