জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

খেলাফত শুধু ইসলামের জন্য নয়, প্রতিটি ধর্মের মানুষের নিরাপত্তা ব্যবস্থা ॥ - আল্লামা মামুনুল হক

মো. শাহজাহান ফকির।।

 
  একটি সুখী সমৃদ্ধশালী, ইনসাফের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিতে গিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেন, “ধর্ম-বর্ণ, ভিন্ন মত, বাংলাদেশের খেলাফত” এ স্লোগানে আমরা মানুষের অধিকার নিশ্চিত করতে চাই। এক শ্রেণীর মানুষ সংখ্যালঘুদের মনের মধ্যে আতংক সৃষ্টি করছে। হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ভাইদের বলি, আপনারা আতংকিত হবে না। ৫ই আগস্টের পর আলেম সমাজ রাতের অন্ধকারে আপনাদের মন্দির, গীর্জা পাহাড়া দিয়ে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করেছেন। এ বাংলাদেশ, আপনার আমার, সবার। আর তাই খেলাফত মজলিস শুধু ইসলামের জন্য নয়, খেলাফত প্রতিটি ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদর চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস নান্দাইল উপজেলা শাখার আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক এসব কথা বলেন।

ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে খেলাফত মজলিসের দলীয় মনোনীত প্রার্থী মুফতি শামসুল ইসলাম রহমানি’র সভাপতিত্বে  প্রধান অতিথি বক্তব্যে আরও বলেন, বিগত ৫৪ বছর বাংলাদেশে নাটক, আর নাটক মঞ্চস্থ হয়েছে। এখন আর বাংলাদেশে নাটকও নাই, নায়িকাও নাই। আলহামদুল্লিাহ, ৫ই আগস্ট ২০২৪শে ছাত্র-জনতার গণঅভূত্থানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আপনাদের হাতে রিক্সা প্রতীক তুলে দিচ্ছি। যা মেহনতি মানুষের প্রতীক। আপনারা যতগুলো ভোট দিবেন, সংসদের উচ্চ কক্ষে আমরা আসন পাবো। আমরা দায়িত্ব নিয়ে বলছি, ইনশাল্লাহ। আর এই কৃষক-শ্রমিক, মেহনতি মানুষ, গরীব মানুষের রক্ত শোষণ করা রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করে দিয়ে একটি সাম্যের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবো, ইনশাল্লাহ। দেশ, জাতি ও ইসলামের প্রশ্নে আমরা কারো সাথে আপোষ করবো না।

এছাড়া তিনি আরও বলেন, জুলাই বিপ্লব হয়েছিল ফ্যাসিবাদ দূর করার জন্য কোন ফ্যাসিবাদকে ক্ষমতায় বসানোর জন্য নয়। আগামী সংসদ নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে দেশের অবস্থা আরও খারাপ হবে। এ দেশে এতদিন ধর্মের কথা বললে, ভারতের বিরুদ্ধে কথা বলেলেই স্বাধীনতা বিরোধী আখ্যা দিয়ে জেলে ঢুকানো হয়েছে। তিনি সমাবেশে আগত লোকদের উদ্দেশ্যে বলেন আগামী নির্বাচন দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আগামী নির্বাচনে দুটি ব্যালট থাকবে। একটি হ্যাঁ, অপরটি ‘না’। অন্যটি সংসদ নির্বাচনের। হ্যাঁ না’র নির্বাচনে আপনরা হ্যাঁ’র পক্ষে ভোট দিবেন। যারা না’র পক্ষে ভোট দিতে বলবেন বুঝে নিবেন তারাই ফ্যাসিবাদ।  

উক্ত গণ সমাবেশে খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সহ নান্দাইলের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনিরামপুর বাসীর সেবায় ‘আমাদের অ্যাম্বুলেন্স’ অর্ধশত ফ্রী মৃত

1

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

2

যেসব বিএনপি নেতা গত দেড় দশকে রাস্তায় আন্দোলন করেছেন তাদের

3

ঈশ্বরগঞ্জ হাসপাতালে অভিযান

4

ধামরাইয়ে স্বপ্নডানার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়

5

সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি মোঃ আব্দুল্লাহেল বাকী বিসিএস

6

পটুয়াখালী-৩ আসনে দলের সিদ্ধান্ত, জোটের সিদ্ধান্ত যাই হোক, বি

7

ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

8

ইন্সট্রাক্টর সালাহউদ্দিন শেখের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে

9

কমান্ডর চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল এম মঈনুল হাসান পরিদ

10

ঝালকাঠিতে ৬ লিটার মদ সহ মাদক ব্যবসায়ী আটক

11

পোরশায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্যাপন

12

দিনাজপুরে জেলা প্রশাসনের আয়োজনে ১৩তম বিভাগীয় বার্ষিক ক্রীড

13

পিরোজপুরে ব্যবসায়ীসহ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার

14

সুখবর পেলেন মোস্তাফিজুর রহমান

15

গোপালগঞ্জে মামলাবাজি ও হয়রানির অভিযোগে এনসিপি যুবশক্তি

16

ঢাকায় প্রাথমিক শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতী

17

জামালপুরে নরুন্দি রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতির দাবীতে ট্রেন

18

আনোয়ারার সন্তান ওমান সোশ্যাল ক্লাবের আজীবন সদস্য নির্বাচিত

19

মানিকগঞ্জে তিন বছর আগে চুরি হওয়া মাইক্রোবাস উদ্ধার করল পিবিআ

20