জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার রোগমুক্তি ও আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনায় কোরআন খতম

 মোঃ মশিউর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী ও গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় দিনাজপুরে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে দিনাজপুর পিডিবি মোড়স্থ আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ কার্যালয়ে জেলা, সদর উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দিনাজপুরের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনে উল্লেখযোগ্য অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক মোঃ মাহফিজুল ইসলাম মাসুম। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ কঠিন অসুস্থতার সঙ্গে লড়াই করছেন। তার দীর্ঘদিনের সংগ্রামী জীবন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা সবাই তার দ্রুত আরোগ্য কামনা করি এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করছি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—

জেলা সদস্য সচিব আলহাজ্ব ইকবাল টার্জেন


যুগ্ম আহ্বায়ক মোঃ শাহিন খান


যুগ্ম আহ্বায়ক ইফতেখায়ের মণ্ডল


যুগ্ম আহ্বায়ক জামিউল ইসলাম


১নং সদস্য মোঃ নুর আলম সোহেল রানা


সদর উপজেলা সভাপতি নুর আলম নুর


সদর উপজেলা সদস্য সচিব তারেক রহমান


এছাড়াও দোয়া মাহফিলে বিএনপি এবং অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উপস্থিত বক্তাগণ বেগম খালেদা জিয়ার দেশের জন্য ত্যাগ, গণতন্ত্রের আন্দোলনে তার সাহসী ভূমিকা এবং আরাফাত রহমান কোকোর ক্রীড়া উন্নয়নে অবদান স্মরণ করেন।
দোয়া মাহফিলের শুরুতে কোরআন খতম সম্পন্ন করা হয়। পরে মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য প্রার্থনা করা হয়। পাশাপাশি মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত, তার পরিবার-পরিজনের জন্য ধৈর্য ও শান্তি কামনা করা হয়।
মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়, যা পুরো এলাকার একটি সম্প্রীতিময় পরিবেশ সৃষ্টি করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে মাদারাসায় ঘুমের মধ্যে ছাত্রকে জবাই করে হত্যা

1

কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)-এর অভিষেক সম্পন্ন

2

ভাঙ্গুড়ায় মোটরসাইকেল ধাক্কায় শিশুর মৃত্যু

3

কালিগঞ্জ ইয়ূথ ফর সুন্দরবনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নি

4

বাসাইলে শতবছরের ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা

5

যশোর-৫ আসনে জোট সমঝোতায় জমিয়ত নেতার উত্থান, বিএনপির মনোনয়ন প

6

আদেশ প্রত্যাহার: ঋণ খেলাপি নন চট্টগ্রাম–২ আসনের বিএনপির প্রা

7

গোপালগঞ্জে অভাবের তাড়নায় গৃহবধূর আত্মহত্যা

8

চুনারুঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

9

মুন্সিগঞ্জ–৩ আসনে রিকশা মার্কার শক্তিশালী প্রচারণা

10

দিনাজপুরে নারী উদ্যোক্তা জাগরণের আলো

11

কুড়িগ্রামে দুর্গম চড়ে এক জন নারীকে কুপিয়ে হত্যা

12

যশোর-১ আসনে ‘ধানের শীষ’ প্রতীক পেলেন নুরুজ্জামান লিটন

13

গোপালগঞ্জ-৩ আসনে প্রতীক বরাদ্দ: ভোটের মাঠে ৮ প্রার্থী, জমে উ

14

আলফাডাঙ্গায় শতকোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার,

15

কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও ক্রাইম কনফারেন্স অ

16

সাকিবকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নেদারল্যান্ডসের

17

কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় সংবর্ধন

18

ফাইল্যার মেলা থেকে ফেরার পথে প্রাণ গেলো দু’জনের

19

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ইয়াবার বড় চালান আটক, গাড়ি জব্দ

20