জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার মৃত্যুতে চীনের প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

মোঃ রাতুল হাসান লিমন


বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। শোকবার্তায় তিনি বাংলাদেশ–চীন সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার ভূমিকার কথা স্মরণ করেন।


সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করেছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি এই সমবেদনা জানান। ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে।
শোকবার্তায় চীনের প্রধানমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের একজন প্রবীণ ও প্রভাবশালী রাজনীতিক এবং চীনা জনগণের একজন দীর্ঘদিনের বন্ধু। তার নেতৃত্বকালে চীন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘমেয়াদি বন্ধুত্ব, সমতা ও পারস্পরিক কল্যাণের ভিত্তিতে সমন্বিত সহযোগিতামূলক অংশীদারিত্ব গড়ে ওঠে, যা দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যায়।
চীন–বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় করতে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে লি কিয়াং বলেন, দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা সম্প্রসারণে তার ভূমিকা চীনা পক্ষ অত্যন্ত উচ্চভাবে মূল্যায়ন করে।
শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক মহল থেকে শোক ও শ্রদ্ধা জানানো হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা–বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ

1

কালিগঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

2

ভোলা প্রেসক্লাব হবে সাংবাদিকদের কোনো রাজনৈতিক দলের নয়

3

বাউল আবুল সরকারের ফাঁসির দাবীতে নান্দাইলে তৌহিদী জনতার মানবব

4

সরাইলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

5

পাবনায় বিএডিসি সহকারী পরিচালকের উপর অতর্কিত হা ম লা র প্রতিব

6

ধর্মপাশায় ইস্কন কে নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষো

7

গজারিয়ায় কোস্টগার্ডের অভিযানে ৩ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ

8

নোয়াখালীতে ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

9

মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

10

সিলেটের উন্নয়নে বাঁধা ডিসি ও পুলিশ সুপার

11

নবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল

12

চাঁদপুরের ‘ওয়ান মিনিট’ মিষ্টিতে অবাঞ্ছিত অতিথি, তিন প্রতিষ্ঠ

13

সিরাজগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

14

চুনারুঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

15

রাজশাহী গণপূর্ত নির্বাহী প্রকৌশলী রাশেদ এর দরপত্র প্রক্রিয়ায়

16

সাংবাদিক শিশির রঞ্জনের পিতা সুনিল রঞ্জন হাওলাদারের পরলোক গমন

17

ছাতকে লুটপাট ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে ৬ গ্রাম বাসীর

18

মাইলস্টোনে নয়, সচিবালয়ে বিমান পড়া দরকার ছিলো: উপদেষ্টা ফাওজু

19

নানা সমস্যায় জর্জরিত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

20