জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে জেলা প্রশাসকের সাথে অধিপরামর্শ সভা করেছে সনাক

অজয় সেন ত্রিপুরা।।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অংশ হিসেবে সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সঙ্গে এক অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় টিআইবি ও সনাকের কার্যক্রমের পরিচিতি উপস্থাপন করা হয়। পরে টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মোঃ আবদুর রহমান “ভালনারেবল উইমেন বেনেফিট” প্রতিবেদন উপস্থাপন করেন। পাশাপাশি খাগড়াছড়ি পার্বত্য জেলার শিক্ষা, স্বাস্থ্য ও জনসেবামূলক খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা হয়।

এসময় আলোচনায় উঠে আসে—টঙ্গীছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ গেইট, জমি রেজিস্ট্রেশন ও শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা;  বড়পাড়া ২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার; পানখাইয়া পাড়া উচ্চ বিদ্যালয়ে সিঁড়ি নির্মাণ; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতের সেবা জোরদার; সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মাতৃদুগ্ধ কর্নার স্থাপন; উপজেলা ভূমি সেবাখাতে অনিয়ম দূরীকরণ; আগামী ৮ সেপ্টেম্বর টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্য (এসডিজি) বিষয়ক ওরিয়েন্টেশন কর্মসূচি আয়োজন।

পরে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও উন্নয়ন খাতে নাগরিক সমস্যার সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উন্মুক্ত আলোচনা সভায়, সনাক, ইয়েস ও এসিজি সদস্যরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন সনাক খাগড়াছড়ির ভারপ্রাপ্ত সভাপতি বেলা রানী দাশ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—সনাক সদস্য মেহেরুন্নিছা বেগম মিলি, ডাঃ শহীদ উল্ল্যাহ, ত্রিনা চাকমা, সলিতা চাকমা, এসিজি-ভূমির সদস্য সাংবাদিক মোঃ আবদুর রহিম হৃদয়, এসিজি-স্বাস্থ্য’র সহসমন্বয়ক দহেন বিকাশ ত্রিপুরা, ইয়েস দলনেতা ফাহিম আহম্মদ, ইয়েসের সাবেক দলনেতা আরাফাত হোসেন রিজভী, ইয়েস সদস্য ফুজিতা ত্রিপুরা, রেশমি বড়ুয়া, মরিয়ম আক্তার, সুরেশ চাকমা সহ প্রমুখ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুর (২) সংসদীয় আসনে ধানের শীষের সাম্ভাব্য প্রার্থীর মনোনয়

1

মনোহরদীতে খিদিরপুর কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের বার্ষিক প

2

নোয়াখালীতে শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয

3

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য হত্যা

4

শিবগঞ্জে দাড়িপাল্লার ভোট না করতে বিএনপির হুমকি

5

সাংবাদিক সংগঠন বিএমএসএফ'র সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন

6

স্ত্রীর মৃত্যু নিয়ে স্বামীর হত্যা মামলা: ৮ বছর পর কবর থেকে ল

7

দিনাজপুর সীমান্তজুড়ে ৪২ বিজিবির রেড অ্যালার্ট

8

কালিয়াকৈরে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম তুষার গ্রেফতার

9

মুরাদনগরে রোকেয়া দিবসে পাঁচ অদম্য নারীকে সম্মাননা প্রদান

10

কোম্পানীগঞ্জে ধর্ষণ মামলার প্রধান আসামি ৬ ঘণ্টার মধ্যে গ্রেপ

11

মধুখালীতে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে নাকাল জনজীবন

12

কাপাসিয়ায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

13

রাজিবপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্

14

ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে জরিমা

15

জামিন থেকে বেরিয়েই স্বেচ্ছাসেবকলীগ নেতার নেতৃত্বে বিএনপির নে

16

দাঁড়িপাল্লা কিন্তু স্বাধীনতার বিপক্ষে ছিল মির্জা ফখরুল ইসলা

17

পার্বতীপুরে ‘ঐক্যের বন্ধন’ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠ

18

ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষি

19

পার্বতীপুরে রুদ্র সংঘের নবীণ–প্রবীণ সদস্যদের প্রাণবন্ত মিলন

20