জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কড়া নিরাপত্তায় বিমানবন্দর ছাড়লেন তারেক রহমান

মোঃ রাতুল হাসান লিমন

কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা ত্যাগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী লাল-সবুজ রঙের ‘সবার আগে বাংলাদেশ’ লেখা বিশেষ ব্র্যান্ডিং করা বাসটি বর্তমানে ৩০০ ফুট এলাকার সংবর্ধনাস্থলের দিকে অগ্রসর হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পথে পথে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতির কারণে বাসটি ধীরগতিতে এগোচ্ছে। এ সময় বাসের ভেতর থেকে তারেক রহমান দেশবাসীর উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং নেতাকর্মীদের অভিবাদনের জবাব দেন।
এর আগে বিমানবন্দর থেকে বের হওয়ার মুহূর্তে আবেগঘন দৃশ্যের অবতারণা ঘটে। বাসে ওঠার আগে জুতা খুলে দেশের মাটিতে পা রাখেন তারেক রহমান। পরে হাতে এক মুঠো মাটি তুলে নিয়ে আবেগ প্রকাশ করতে দেখা যায় তাকে।
এরও আগে বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান পরিবারের সদস্যরা এবং বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান।
তারেক রহমানের আগমনকে ঘিরে বিমানবন্দর ও আশপাশের এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। পুরো এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সংবর্ধনাস্থলে পৌঁছানোর পর নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে আইনুল হক কাসিমীর মুক্তির দাবিতে রেনেসাঁর মানববন্ধন

1

শেরপুরে ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন গ্রেফতার

2

নিখোঁজের তিন দিন পর কৃষিবিদের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

3

গোবিন্দগঞ্জে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কাম

4

ঝালকাঠিতে পারিবারিক জমি দখল ও গাছ কাটার অভিযোগে সংবাদ সম্মেল

5

দিনাজপুর জেলা পুলিশের অভিযানে গত ১২ ঘন্টায় মোট ৮৬ জনকে গ্রেফ

6

সচিব সুমনার দক্ষ নেতৃত্বে উন্নয়ন ও নাগরিকবান্ধব সেবায় এগিয়ে

7

মঠবাড়িয়ায় ঝুকিপূর্ণ ব্রিজ নিয়ে দুর্ভোগে তিন গ্রামের মানুষ ‎

8

কালিগঞ্জে শান্তিপূর্ণ সমাজ গঠনে যুব নেতৃত্ব বিষয়ে তিনদিনব্যা

9

সেনবাগে ছাত্রদল কর্তৃক "মেধা সংবর্ধনা-২০২৫" অনুষ্ঠিত

10

গাইবান্ধা গোবিন্দগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী'র মৃত্যু

11

মাতৃভূমিতে তারেক রহমান, হাত নেড়ে শুভেচ্ছা বিনিময়

12

কো-অপারেটিভ প্রেসক্লাব ময়মনসিংহ জেলার শিক্ষা বিষয়ক সম্পাদক ম

13

ভাঙ্গুড়ায় তীব্র শীতে বোরো ধানের বীজতলা ঝুঁকিতে

14

লালমনিরহাট-১ আসনে ২৬ ভোট যাত্রায় ৬ প্রার্থীর মাঝে আলোচনায় আ

15

ঝালকাঠিতে যুবলীগ নেতার বাড়ি থেকে গ্রেপ্তার

16

সুইমিংপুলে গা ভিজিয়ে মিমের ‘রিল্যাক্স থেরাপি’

17

নাসিরনগরে ওলামা দলের বৈধ কমিটি পুর্নবহাল অবৈধ কমিটি প্রত্যাখ

18

ডোমারে যুবকের রহস্যজনক মৃত্যু

19

ছাতক গোবিন্দগঞ্জে ব্যবসায়ী সমিতি কালভার্ট খনন করেন শহরের ময়ল

20