জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কোরআন-সুন্নাহর বাইরে কোনো আইন হবে না: মির্জা ফখরুল

রহমত আরিফ 


 বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদেরকে নিয়ে অনেকে ভুল বোঝানোর চেষ্টা করছেন। এদেশে আমরা ৯৫ শতাংশ মুসলমান। আমরা অঙ্গীকারবদ্ধ, কুরআন-সুন্নাহর বাইরে কোনো আইন করা হবে না। এটা নিশ্চিত।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে  ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের মানবকল্যাণ পরিষদ চত্বরে আলেম-ওলামাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘দেশ এখন ক্রান্তিকাল পার করছে। দেশকে অস্থির করে তোলার জন্য কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। আমাদের সাবধান থাকতে হবে। নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন বানচাল করার চেষ্টা করা হচ্ছে। কেউ যাতে এটা করতে না পারে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।’
 
নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে আবেগঘন কণ্ঠে বিএনপি মহাসচিব বলেন, ‘এটি আমার শেষ নির্বাচন। আমাকে আপনারা সহযোগিতা করবেন।’
 
এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে বলেন, ‘ছয় বছর পর কারাগার থেকে মুক্ত হয়েছেন বেগম জিয়া। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তার সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন।’
 
মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী ও কোষাধ্যক্ষ শরিফুল ইসলামসহ জেলার বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামা এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহিদুল ইসলাম বাবুল ও ইউনুস আলী পরামানিকের সহযোগিতায় ৪ বছর পর

1

চান্দিনায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি

2

বগুড়ায় মর্মান্তিকভাবে অন্ডকোষে ছুরিকাঘাত করে ১ লক্ষ ৪২ হাজ

3

শাহরাস্তিতে সাইবার অপরাধে কিশোর গ্রেফতার রাষ্ট্রীয় নিরাপত্তা

4

ভোলাহাটে নির্বাচনী উত্তাপ: জামায়াতের প্রচারণা জোরদার, বিএনপ

5

দাঁড়িপাল্লা কিন্তু স্বাধীনতার বিপক্ষে ছিল মির্জা ফখরুল ইসলা

6

চট্টগ্রামে বিএনপির ১৭ প্রার্থীর ১৬ জনই কোটিপতি, লাখপতি কেবল

7

কালিগঞ্জে বাগদা চিংড়িতে পুশ, ব্যবসায়ীকে জরিমানা

8

বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন

9

নওগাঁর নিয়ামতপুরে দেশ নেত্রীর জন্য দোয়ার আহ্বান

10

লোহাগড়ায় শিক্ষার্থীর শ্লীলতাহানির বিচারের দাবীতে বিক্ষোভ, ক্

11

জাবিতে সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি,সম্পাদক তাড়া

12

যশোরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

13

চাটমোহর–কাছিকাটা সড়ক বেহাল দশায় জনদুর্ভোগ চরমে

14

কলমাকান্দায় অনুষ্ঠিত হলো উদ্যোক্তা উন্নয়ন মেলা–২০২৫

15

আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ভূমিকায় ‘পাতানো নির্বাচন’-এর আ

16

চট্টগ্রাম বন্দরের উদ্ভুত পরিস্থিতিতে চট্টগ্রাম মহানগরী জামায়

17

শান্তিগঞ্জে খাদ্য বান্ধব ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি

18

নাসিরনগরে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গোকর্ন নবাব বাড়ী

19

নওগাঁয় বস্তায় আদা চাষে সাফল্যের জোয়ার

20