জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কোম্পানীগঞ্জে হযরত শাহজালাল (রহ.) হিফজুল কুরআন মাদ্রাসায় শিক্ষকের বিদায় সংবর্ধনা

ফয়ছল আহমদ নুমান
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার লাচুখাল গ্রামে অবস্থিত হযরত শাহজালাল (রহ.) হিফজুল কুরআন ইবতেদায়ী মাদ্রাসায় এক আড়ম্বরপূর্ণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হকের সভাপতিত্বে এবং আশরাফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ সুলতান আহমদ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার বিদায়ী শিক্ষক নাজিম উদ্দীন। বিদায়ী বক্তব্যে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, “বিদায় বলা কখনোই সহজ নয়। দীর্ঘ সময় ধরে এই প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের মাধ্যমে আমি শুধু একজন কর্মজীবীই ছিলাম না, বরং এই পরিবারের একজন সদস্য হয়ে গিয়েছিলাম। এখানকার প্রতিটি দিন আমার জন্য ছিল শেখার ও ভালোবাসা পাওয়ার সুযোগ।”
সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “আপনাদের সহযোগিতা ও আন্তরিকতা আমার কর্মজীবনকে সমৃদ্ধ করেছে।” শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি সততা, পরিশ্রম এবং আল্লাহর ওপর ভরসা রেখে এগিয়ে যাওয়ার উপদেশ দেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি নিজের ভুলত্রুটির জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং তার ভবিষ্যৎ প্রবাস জীবনের সাফল্যের জন্য দোয়া কামনা করেন। তিনি আরও বলেন, “আজ আমি বিদায় নিচ্ছি, তবে এই বিদায় কোনো বিচ্ছেদ নয়। এই প্রতিষ্ঠান ও মানুষগুলো আমার হৃদয়ে সর্বদা থাকবে।”
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল কাদির, মাদ্রাসার সেক্রেটারি এবং কোম্পানীগঞ্জ উপজেলা তালামীযে ইসলামিয়ার সাবেক সভাপতি ও বর্তমান সিলেট পশ্চিম জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ নূর হুসেন চৌধুরী।
এছড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ-সভাপতি নাসির উদ্দিন, হিফয বিভাগের প্রধান শিক্ষক হাফেজ সুহেল আহমদ, ক্যাশিয়ার জালাল উদ্দীন, সহকারী শিক্ষক আব্দুর রহমান ও মোঃ ফারুক মিয়া এবং বিশিষ্ট মুরব্বি খলিল মিয়া অগুন প্রমুখ।
পরিশেষে দেশ, জাতি ও প্রবাসগামী শিক্ষকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুর সদরের প্রায় তিন শতাধিক পরিবারের পাশে জাতীয় যুব শক

1

ঠাকুরগাঁওয়ে ভাইয়ের নেতৃত্বে মির্জা ফখরুলের পক্ষে প্রচারণা শু

2

চরভদ্রাসনে বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পন সম্পন্ন

3

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণ বন্ধের সুযোগ নেই:

4

দিনাজপুর রেলওয়ে স্টেশনে গণ শুনানি অনুষ্ঠিত

5

মুক্তাগাছার দাওগাঁও ইউনিয়নে ফসলি জমি থেকে অবৈধ মাটি কাটার ম

6

নেপালে তরুণ উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেলেন বাংলাদেশের জামশে

7

সেনবাগ ও আংশিক সোনাইমুড়ী আসনের ১১ দলীয় জোটের প্রার্থী সুলতান

8

ঐতিহ্যবাহী ইকুরিয়া উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্

9

এলপিজি সংকটে বাসাবাড়িতে চুলা নিভে গেছে, ভোগান্তিতে ভোক্তারা

10

নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

11

জামায়াতের সহযোগিতা ছাড়া আ.লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারতো ন

12

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কে ফুলবাড়ী উপজেলা সাংবা

13

ঘুষ নিয়ে লকাপের আসামি ছাড়লেন এস আই

14

বগুড়ার আদমদীঘির অদুরে নওগাঁগামী একটি বাসের ধাক্কায় সিএনজি উল

15

এই কি করছস সাদ্দামের লগে কি করছস ডিসি-এসপিকে হুমকি

16

পুলিশের ১৫ ও ১৭ ব্যাচের মেধাবী কর্মকর্তাদের পদোন্নতি ঠেকাতে

17

ভোটের মাধ্যমে দুর্নীতিবাজদের উৎখাত করা হবে : চরমোনাই পীর

18

কমলনগরে মেঘনা নদীর ব্লকের ভেতর থেকে শ্রমিকের লাশ উদ্ধার: হত্

19

খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গাবতলীতে বিশাল দোয়া ম

20