জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

কোম্পানীগঞ্জে প্রকাশ্যে গাঁজা সেবন করায় দুই যুবকের কারাদন্ড

নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে দুই যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাদের অর্থদণ্ডও করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, বসুরহাট পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের সুকুমার মজুমদারের ছেলে রুবেল মজুমদার (৩০) ও লক্ষীপুরের চররমিজ গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে রুপক চন্দ্র দাস (২৯)। রোববার (২৫ মে) বিকেলের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম এ আদেশ দেন। 
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে বসুরহাট পৌসভার ৯নম্বর ওয়ার্ডের লন্ডন টাওয়ারের পিছনে ও উপজেলার চরপার্বতী এলাকায় প্রকাশে গাঁজা সেবন করছিল দুই যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম। পরে আসামিরা তাদের অপরাধ স্বীকার করায় আদালত তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজনকেই ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। একইসঙ্গে তাদের ১ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, আসামিদের বিকেলেই জেলহাজতে পাঠানো হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগড়ায় শিক্ষার্থীর শ্লীলতাহানির বিচারের দাবীতে বিক্ষোভ, ক্

1

বেরোবি'তে আওয়ামী লীগের কর্মসূচির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্

2

শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

3

রাজারহাটে ১২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

4

হবিগঞ্জে পইলের মেলায় এক বাঘাইর মাছের দাম হাকা হয়েছে আড়াই লক

5

ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক রেজা ও সদস্য সচিব খালেদ

6

‎ঘোগা ইউনিয়নের ২নং ওয়ার্ড জামায়াতের নির্বাচনী পথসভা অনুষ্

7

হিন্দু ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে, যাকে খুশি তাকে ভোট

8

মাদারীপুর জেলার বিভিন্ন মন্দিরে,মা দূর্গার মহাষ্টমী উৎযাপন

9

শিবগঞ্জে ধানের শীষের বিজয়ের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

10

স্বেচ্ছাসেবকদল নেতা হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ ও সমা

11

শেরপুর (২) সংসদীয় আসনে ধানের শীষের সাম্ভাব্য প্রার্থীর মনোনয়

12

বাঞ্ছারামপুরে বাংলাদেশ খেলাফত মজলিস এর পুনঃ কমিটি গঠন ও শপথ

13

জলঢাকায় মটর শ্রমিক ইউনিয়নের মহান বিজয় দিবস পালন

14

শৈলকুপায় কিশোরী গণধর্ষণের শিকার গ্রেফতার-৩

15

মাদারীপুরে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু

16

নতুন পিয়াজের আমদানি

17

নির্বাসিত আফগান নারী ক্রিকেটারদের সুখবর দিলো আইসিসি

18

উৎসবমূখর পরিবেশে সাতক্ষীরার ৪ টি আসনে ২৯ প্রার্থীর মনোনয়নপত্

19

পাহাড়ের শিক্ষার্থীরাও পাচ্ছে টাইফয়েড টিকা

20