জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

কেশবপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ এবং খাস জমি উদ্ধার

জিএম সেলিম ইমরান সাহস।।

যশোরের কেশবপুরে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বাল্যবিবাহ দেওয়ার প্রস্তুতিকালে মেয়ের বাবা সন্তোষ দাসকে ৮ হাজার টাকা জরিমানা এবং বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছেন। অপরদিকে সরকারি খাস জমি দখল করে দোকান ঘর নির্মাণের অপরাধে শাহীনুুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা এবং নির্মাণাধীন স্থাপনা অপসারণ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার (৩০ জুলাই) ভ্রাম্যমাণ আদালত দুটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ। 
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বড়েঙ্গা গ্রামের সন্তোষ দাসের অপ্রাপ্তবয়স্ক মেয়ে সুবর্ণা দাস (১৭) এর বিবাহের প্রস্তুতি চলছিলো। এমন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ গত বুধবার (৩০ জুলাই) রাতে মেয়ের বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিয়ের প্রস্তুতির সত্যতা পেয়ে মেয়ের বাবাকে ৮ হাজার টাকা জরিমানা এবং প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবে না মর্মে অঙ্গীকারনামা নিয়ে বাল্যবিয়ে বন্ধ করেছেন।
অপরদিকে উপজেলার বায়সা গ্রামের মোহাম্মদ আলী গাজীর ছেলে শাহিনুর রহমান (৩০) সরকারি রাস্তার পাশে খাস জমি দখল করে দোকান ঘর নির্মাণ করছিলেন। দোকান ঘর নির্মাণের প্রাক্কালে শাহিনুর রহমান কে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুসারে পাঁচ হাজার টাকা জরিমানা এবং নির্মাণাধীন স্থাপনা অপসারণ করে দিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ বলেন, অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বাল্যবিবাহ দেওয়ার প্রস্তুতিকালে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুসারে মেয়ের বাবাকে ৮ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় এবং প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবে না মর্মে অঙ্গীকারনামা নিয়ে বাল্যবিয়ে করা হয়েছে। বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি নির্মূলে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতার বড়ই প্রয়োজন। সমাজ থেকে যেকোন ভাবেই বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে। 
এছাড়াও সরকারি রাস্তার পাশে খাস জমি দখল করে দোকান ঘর নির্মাণের প্রাক্কালে শাহীনুর রহমানকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুসারে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় এবং নির্মাণাধীন স্থাপনা অপসারণ করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বিজয় দিবস উপলক

1

শিবগঞ্জে বিট পুলিশিং সভা ও ওঠান বৈঠক অনুষ্ঠিত

2

তাড়াইলবাসীর জন্য থানার দরজা দিন রাত ২৪ ঘন্টা খোলা

3

ভূরুঙ্গামারীতে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে প্রাণবন্ত কুইজ প্

4

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন

5

মালয়েশিয়ার আয়রনম্যান ৭০.৩ ল্যাংকাউই সম্পূর্ণ করেছে ঝিনাইগ

6

শার্শায় সন্ত্রাসী ডাবলুর তাণ্ডব, চাঁদা না পেয়ে তুলে ফেললো সড়

7

কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি

8

নোয়াখালীতে গ্রাম আদালত সক্রিয় করনে দিনব্যাপী প্রশিক্ষণ অনু

9

কোম্পানীগঞ্জে পৃথক অভিযোগে দুইজন গ্রেফতার

10

চট্টগ্রাম-১৩আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত ছৈয়দ মোহাম্মদ শাহাজাহা

11

কালিগঞ্জে জুমার নামাজ শেষে ব্যবসায়ীকে কুপিয়ে কান বিচ্ছিন্ন দ

12

রংপুর-১ আসনে প্রার্থী হতে পারছেন না জাপার ব্যারিস্টার মঞ্জুর

13

জগন্নাথপুর কাঁচাবাজারে(নতুন বাজার) শীতকালীন সবজির দাম কমতে শ

14

ঠাকুরগাঁও ডিসি কার্যালয়ের নিয়োগ ঘিরে কল রেকর্ড ফাঁস

15

শার্শায় র‍্যাবের অভিযানে ২৯৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আ

16

কমান্ডর চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল এম মঈনুল হাসান পরিদ

17

গাবতলী–শাজাহানপুরে ধানের শীষের জোয়ার

18

বেলকুচিতে গাঁজাসহ যুবক গ্রেফতার

19

নাসির নগরে গম চাষে অনাগ্রহী কৃষকদের,খুঁজে নিচ্ছে বিকল্প পথ

20