জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কেশবপুরে টেন্ডার ছাড়াই ভূমি অফিসের গাছ কর্তন

এম এ হালিম 

যশোরের কেশবপুরে বাউশলা ও মজিদপুর ইউনিয়ন ভূমি অফিসের পাশে হিন্দু সম্প্রদায়ের পূজা অর্চনার একটি বটগাছ টেন্ডার ছাড়াই কর্তন করে ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ করার অভিযোগ উঠেছে। এঘটনায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। 
জানা গেছে, উপজেলার বাউশলা ও মজিদপুর ইউনিয়ন ভূমি অফিসের পিছনে হিন্দু সম্প্রদায়ের একটি পূজা অর্চনার বটগাছ ছিল। হিন্দু ধর্মালম্বরা একটিকে মানিক গাছ বলে 

এর নিচে বিভিন্ন সময়ে পূজা অর্চনা করতো। দীর্ঘদিন আগে ওই ইউনিয়ন ভূমি অফিসের

 ভবনটি ব্যবহার অনুপযোগি হয়ে পড়ে। ফলে সরকার ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণে

 ১ কোটি টাকা বরাদ্ধ দেয়। গত ৮ ডিসেম্বর প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন নবনির্মিত ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। এ সময় তার সাথে ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরিফ নেওয়াজ, উপজেলা প্রকৌশলী নজিবুল হক প্রমুখ। 
এদিকে, গত ১০ ডিসেম্বর ইউনিয়ন ভূমি অফিস কর্তৃপক্ষে ভবন নির্মাণের কথা বলে হিন্দু সম্প্রদায়ের পূজা অর্চনার বটগাছটি কাটা শুরু করে। প্রতাপপুর ওয়ার্ড মেম্বার আজিবার রহমান বলেন, গাছ কাটায় আমার কোনো হাত নেই। শুনেছি উপরিমহলের নির্দেশে ইউপি চেয়ারম্যান বটগাছটি কাটছেন। 
মজিদপুর ইউনিয়ন ভূমি অফিসের দাতা গাজী গোলাম সরোয়ার বলেন, ১৯৭৯ সালে আমার পিতা মাদার গাজী ১৪ শতক জমির মধ্যে ১৩ শতক জমি ভূমি অফিসের নামে রেজিস্ট্রি 

করে দেয়। ওই জমিতে আমাদের রাইস মিল ছিল। অবশিষ্ট জমিতে দোকান ঘর নির্মাণ করে ভাড়া আদায় করা হতো। কিন্তু ভূমি অফিস পেছনের বটগাছসহ আমাদের ১ শতক জমিও জবর দখল করে ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।     
এ ব্যাপরে মজিদপুর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবীর পলাশ বলেন, এসিল্যান্ড স্যার গাছটি আমাকে কেটে রেখে দিতে বলেছে। যে কারণে কাটা হচ্ছে। 
বাউশলা ও মজিদপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ভবন নির্মাণের স্বার্থে গাছটি কাটা হচ্ছে। তবে বিক্রির জন্য নয়। তাছাড়া জমি দাতা গাজী গোলাম সরোয়ার যে অভিযোগ করেছেন তা সঠিক নয়। তারা দীর্ঘদিন খজনা না দেয়ায় ওই ১ শতক জমি জেলা প্রশাসকের নামে রেকর্ড হয়ে যায়। তারা যদি মামলা করে কোনো কালে জমি ফিরে পায় তখন মালিকা দাবি করতে পারবে।     
 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় নির্বাচনে জনগণের অবাধ ভোটাধিকার নিশ্চিত করতে হবে

1

ঈশ্বরদীতে জামায়াত এনসিপি মতবিনিময় উন্নয়ন ও আধিপত্যবাদবিরোধ

2

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশ বাসীর কাছে দো

3

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মানিকগঞ্জ-১ আসনের বিএনপির বিদ্রোহী

4

দুর্গাহাটা ইউনিয়নে লাল খাঁ পূর্ব পাড়ায় সিসি রাস্তার শুভ উ

5

কেশবপুরে ঘেরে মাছের খাদ্য হিসেবে পোল্ট্রি বিষ্ঠা ব্যবহার: ৫০

6

পোরশায় বিএনপি’র নির্বাচনী জনসভা

7

হালদায় জাল ও বড়শি জব্দ

8

রাজাপুরে খেলতে গিয়ে বিদ্যুৎবিহীন সোলারের তারে গলায় ফাঁস আটকে

9

৩রা নভেম্বর জেল হত্যা দিবস

10

বাঁধ নির্মাণে অনিয়ম মনপুরায় মানববন্ধন

11

সিলেটে শাবিতে শাকসু নির্বাচন স্থগিত: ভিসি অবরুদ্ধ, উত্তাল ক্

12

চ্যাটজিপিটি সবচেয়ে বেশি ব্যবহার হয় কোন দেশে?

13

সরিষাবাড়ী ভাটারাতে হাদি হত্যার প্রতিবাদে ‘মার্চ ফর হাদি’ কর

14

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৬ কেজি গাঁজাসহ শ্বশুর-জামাই ও ভা

15

নাসিরনগরে সামাজিক অবক্ষয় ও মাদক নির্মূল কমিটির উদ্যোগে ক্রিক

16

কেরানীগঞ্জে নারীসহ আট মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

17

ভেজাল গুড়ের কারখানা বন্ধ ঘোষণা করা হয়

18

লোহাগাড়ায় "আমার লোহাগাড়া ডট কম" ওয়েবসাইটের যাত্র

19

রাজধানির সাভারে যুবদলের লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

20