জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

কেশবপুরে গৌরীঘোনা নদীর ধারে যুবকের লাশ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য

মোঃ নাছির উদ্দীন।।

যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় নদীর ধারে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম তারেক সরদার (২৮), পিতা মৃত শহিদুল সরদার।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) সকালে মজিদ গাজীর বাড়ির পাশে নদীর ধারে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী কেশবপুর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
এলাকাবাসীর ধারণা, রাতের কোনো এক সময়ে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে গেছে। তবে ঘটনার সঠিক কারণ এবং হত্যাকাণ্ডের পেছনের রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)  জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
হঠাৎ করে এক যুবকের লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রামবাসী দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার উদ্যোগে ম

1

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

2

ধনারামা নতুন কলি স্পোটিং ক্লাবের "ফ্রিজ কাপ মিনি ফুটবল টুর্ন

3

চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

4

ময়মনসিংহে সরকারী কর্মকর্তার বিরুদ্ধে খাস জমি দখল করে বহুতল ভ

5

সখিপুরে আওয়ামী সাবেক এমপির ডিও লেটারে পদায়ন

6

ফ্রি চিকিৎসাসেবা রাষ্ট্রের সকল নাগরিকের মৌলিক অধিকার — অধ্যক

7

টবগী ইউনিয়নে মহিলা দলের নির্বাচন প্রচারণা

8

মনোহরদীতে শিক্ষকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও চাঁদাবাজির ব

9

দিরাইয়ের পটলপাড়ায় বাবার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ

10

এক কোটি টাকার সড়ক নির্মাণে নিম্নমানের কাজ: ঠিকাদার-প্রকৌশলীর

11

নতুন ওসির সাথে এনসিপির সুলতান মোহাম্মদ জাকারিয়ার সৌজন্য সাক্

12

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জ

13

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

14

বিরামপুর রেল স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রে

15

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু

16

ছাতক–দোয়ারাবাজারে ১১ দলীয় জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত

17

নিয়ামতপুরে দেশী গরু পালন করে স্বাবলম্বী আপলু মারান্ডী

18

মহিপুর মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬ শিক্ষার্থী

19

ইসকন নিষিদ্ধের দাবীতে কুমিল্লার চান্দিয়ায় বিক্ষোভ মিছিল

20