Mst: Meherun Nesa
প্রকাশঃ 22-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কৃষকের সমস্যা ও সম্ভাবনা নিয়ে গজারিয়ায় প্রশাসন–কৃষক সংলাপ

গাজী মাহমুদ পারভেজ  
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় কৃষি উন্নয়ন, সার সংকট, উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের বাস্তব সমস্যা-সম্ভাবনা নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষি খাতকে আরও গতিশীল ও লাভজনক করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সরকারি সহায়তা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সোমবার (২২ ডিসেম্বর) গজারিয়া উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। প্রধান অতিথি ও বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আরাফাত বিন সিদ্দিক।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাইদুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাফিজুর রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সীগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দিন, সার ও বীজ ডিলারবৃন্দ, স্থানীয় প্রান্তিক কৃষক এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে আধুনিক কৃষি প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করা না গেলে উৎপাদন ব্যাহত হবে। কৃষকদের প্রশিক্ষণ, মানসম্মত বীজ ও সার সরবরাহ, সময়মতো কৃষি প্রণোদনা এবং মাঠপর্যায়ে কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা আরও বাড়ানো প্রয়োজন।
কৃষক প্রতিনিধিরা সার সংকট, উৎপাদন খরচ বৃদ্ধি এবং ফসলের ন্যায্যমূল্য না পাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা এসব সমস্যার দ্রুত সমাধানে প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান বলেন, “কৃষকই দেশের অর্থনীতির মেরুদণ্ড। কৃষকদের সমস্যা সরাসরি শুনে তা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরকে আরও দায়িত্বশীল হতে হবে। টেকসই কৃষি উন্নয়নের জন্য সরকার যে উদ্যোগ নিয়েছে, তা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
মতবিনিময় সভা শেষে কৃষি উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং কৃষকদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির ঝালকাঠির আহ্বায়ক মান্না, সদস্য সচিব জুবায়ের

1

৩০ বছরের জন্য লিজে যাচ্ছে চট্টগ্রামে লালদিয়া টার্মিনাল

2

ভাসানচর প্রশ্নে ছাড় দেবেনা হাতিয়াবাসী

3

বিশ্বের ষষ্ঠ নিরাপদ দেশের তালিকায় কুয়েত

4

দিনাজপুর ৫ আসনে বিএনপি'র মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ স

5

অশ্রুসিক্ত ভালোবাসা

6

নরসিংদীতে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

7

জাতীয়তাবাদী যুবদলের উপজেলা শাখার আংশিক কমেটি ঘোষণা

8

আ. লীগের ডাকা লকডাউনে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্র

9

বেনাপোল দিয়ে ভারত থেকে ১২৫ টন বিস্ফোরক আমদানি, বন্দরে বিশেষ

10

পোরশায় ১৬বিজিবি নিতপুর বিশেষ টহল কর্তৃক

11

কুলিয়ারচরে ভেটেনারি পল্লী চিকিৎসক কমিটি গঠিত: অভিষেক ও পরিচি

12

রংপুরে আইজিপি'র আগমনে অফিসার ও ফোর্সদের মতবিনিময় সভা অনুষ্ঠি

13

মালয়েশিয়ার আয়রনম্যান ৭০.৩ ল্যাংকাউই সম্পূর্ণ করেছে ঝিনাইগ

14

জামায়াতের সহযোগীতা ছাড়া আ.লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারতো ন

15

বান্দরবান জেলা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার

16

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, দেশবাসীকে শুভেচ্ছা জা

17

রাশিয়ায় চাকরির প্রলোভনে বাংলাদেশিদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ

18

নির্বাচনী অলিম্পিকসের হাস্যরসের মহড়া

19

নগরীতে পুলিশ সদস্যের কাছ থেকে বোনের বিয়ের টাকা ছিনতাই, গ্রেফ

20